শিরোনাম
◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল ◈ জামায়াত নেতার অর্থ বহনের বিষয়ে যা জানালেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক ◈ ঢাকার ১৩টি আসনে ১৪০০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: বিভাগীয় কমিশনার (ভিডিও) ◈ মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের নেতা আটক (ভিডিও) ◈ নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের ◈ বৈধ উৎস দেখাতে পারলে ৫ কোটি টাকাও বহনে বাধা নেই: ইসি ◈ আমরা যে কমিটমেন্ট দিয়েছি, সেটাকেই ফোকাসে রেখে এগিয়ে যাচ্ছি : সিইসি

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০৫:২৭ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০৫:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হেফাজতে ইসলামের শিকড় যত গভীরেই হউক, তার মুলউৎপাটন করা হবে: কৃষিমন্ত্রী

সমীরণ রায়: [২] ড. মো. আব্দুর রাজ্জাক আরও বলেন, হেফাজতে ইসলামের কাঁধে ভর করে বিএনপি-জামায়াত আবারও ক্ষমতায় আসতে চায়। দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। সরকারের পতন ঘটাতে চাইছে। মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিতে সরকার কঠোর অবস্থান নিয়েছে।

[৩] তিনি বলেন, কৃষক যাতে নায্যমূল্য পায় সেজন্য কাজ করছে সরকার। এবার কৃষকের খরচ বাদ দিয়ে যাতে লাভ থাকে, সেভাবেই মূল্য নির্ধারণ করা হচ্ছে। ১ হাজার টাকার নিচে দাম হবে না। ১৪ লাখ টন ধান ও চাল সংগ্রহ করবে সরকার।

[৪] শুক্রবার হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামে বোরো ধান কাটা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

[৫] কৃষিমন্ত্রী নিজে ধান কেটে বোরো ধান কাটা উদ্বোধন করেন। এসময় হারভেস্টারের মাধ্যমে হাওরের ধান কাটা পর্যবেক্ষণ করেন তিনি।

[৬] উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়