শিরোনাম
◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০৫:২২ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০৫:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি এবং ডানপন্থী ইহুদিদের সংঘর্ষে অহত ২১

মাহামুদুল পরশ:[২] বৃহস্পতিবার রাতে পূর্ব জেরুজালেমের ওল্ড সিটি দামেস্ক গেইটের সামনে এই সংঘর্ষ হয়। ঘটনার সময় আগে থেকে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর হামলা করে অতি জাতীয়তাবাদি গোষ্ঠির শতাধিক ইহুদি। বিবিসি

[৩] ঘটনার সময় উভয় পক্ষ থেকে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। একই সময় বেশ কয়েকবার উভয় পক্ষ থেকে ধাওয়া পাল্টা ধাওয়ারা ঘটনা ঘটেছে। সংঘর্ষ বাড়ায় স্থানীয় পুলিশ স্টান গ্রেনেড,টিয়ার গ্যাস এবং জলকামান নিক্ষেপ করে।

[৪] ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের এক বিবৃতি অনুযায়ী, বৃহস্পতিবার রাতের সংঘর্ষে কমপক্ষে ১০০ জন ফিলিস্তিনি আহত হয়েছে। অন্যদিকে স্থানীয় পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন অন্তত ২০ জন পুলিশ অফিসার এই সংঘর্ষে অহত হয়েছে। ঘটনাস্থল থেকে প্রায় অর্ধশত লোককে আটক করা হয়।

[৫] গত ১৩ এপ্রিল পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর থেকেই পূর্ব জেরুজালেমে উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে।

[৬] বৃহস্পতিবারের ঘটনার বেশকিছুদিন আগে থেকেই সেখানে অবস্থিত ফিলিস্তিনিরা স্থানীয় পুলিশের সাথে সংঘর্ষ করে আসছিলো। ফিলিস্তিনিদের অভিযোগ ছিলো, সিয়াম ভঙ্গের সময় তারা দামেস্কের গেইটের বাইরে একত্রিত হয়ে ইফতার করার সময় পুলিশ তাদের বাধা দিয়ে আসছিলো। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়