শিরোনাম
◈ ১২ দল নি‌য়ে সোমবার শুরু হ‌চ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ ◈ টেস্ট খেল‌তে পা‌কিস্তান দল এখন ঢাকায় ◈ ভারী বর্ষণে চট্টগ্রামে পাহাড়ধসের আশঙ্কা ◈ ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি ◈ শাপলা চত্বর হত্যাযজ্ঞ: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে ◈ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে নতুন রেকর্ড গড়ল ◈ ই-ট্রাফিক ব্যবস্থায় নতুন ধাপ: আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা ◈ মে‌সির ইন্টার মায়া‌মি ৩ গো‌লে এগি‌য়ে থে‌কেও হে‌রে গে‌লো ◈ গুরুত্বপূর্ণ খনিজ শিল্পে বিনিয়োগ ও সংস্কারে এডিবির নতুন উদ্যোগ ◈ শার্শায় তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০১:৪৬ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেবিদ্বারে মুক্তিপণ না পেয়ে হাফেজকে হত্যা, আটক ২

শাহিদুল ইসলাম: [২] কুমিল্লার দেবিদ্বার থেকে অপহৃত এক মাদ্রাসা ছাত্রের লাশ বান্দরবানের লামা থেকে মাটি চাপা অবস্থায় উদ্ধার করা হয়েছে।

[৩] বুধবার রাত ২টার দিকে লামা উপজেলার রুপসী পাড়া ইউনিয়নের শিং ঝিড়ি এলাকায় পুলিশ অভিযান চালিয়ে লাশ উদ্ধার করে।

[৪] ওই মাদ্রাসা ছাত্রের নাম মোহাম্মদ অলিউল্লাহ স্বাধীন (১৭)। সে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিষুপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে।

[৫] এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ লামা উপজেলার বেতঝিড়ি এলাকা থেকে ফয়েজ আহমেদ ও আরিফুল ইসলাম নামের দুজনকে আটক করেছে। এদের মধ্যে আরিফুল ইসলাম অপহৃত মাদ্রাসা ছাত্রের আপন ফুফাতো ভাই।

[৬] লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, গত ২২ শে মার্চ মাদ্রাসা ছাত্র মোহাম্মদ অলিউল্লাহ বেড়ানোর কথা বলে তার ফুফাতো ভাই আরিফুল ইসলাম এর সাথে বের হয়। পরে তাদের আর কোনো খোঁজ না পাওয়ায় দুদিন পর বুড়িচং থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে পুলিশ ঐ সূত্র ধরে বান্দরবানের লামা উপজেলার রুপসী পাড়া ইউনিয়নের বেত ঝিড়ি এলাকা থেকে আরিফুল ইসলাম ও ফয়েজ আহমদ নামের দু'জনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে পুলিশ শিংঝিড়ি এলাকায় মাটি চাপা দেয়া অবস্থায় অপহৃত মাদ্রাসা ছাত্র অলিউল্লাহর লাশ উদ্ধার করে। অপহরণের পর এক লাখ টাকা মুক্তিপণ না পেয়ে তারা অলিউল্লাহ কে হত্যা করে মাটি চাপা দিয়েছে বলে জানায়। এ ঘটনায় লামা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

[৭] এ রিপোর্ট লিখা পর্যন্ত লাশ কুমিল্লা আসার পথে বলে জানা গেছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়