শিরোনাম
◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০৯:৪০ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০৯:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাত্র ৯ টাকায় এক সিলিন্ডার গ্যাস!

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক বাজারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। ফলে এখনই রান্নার গ্যাসের দাম কমার সম্ভাবনা নেই। এরইমধ্যে রান্নার গ্যাসের অনলাইন বুকিং এবং পেমেন্টের ক্ষেত্রে গ্রাহকদের জন্য এবার বাম্পার অফার নিয়ে এল ভারতের পেটিএম। এই অফারে ৮০৯ চাকার গ্যাস সিলিন্ডার পাবেন মাত্র ৯ টাকায়।

এমনই ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট অ্যাপ ও ব্যাংক পেটিএম। এই ক্যাশব্যাক অফার অনুযায়ী, ৮০৯ টাকার ১৪ দশমিক ২ কেজির গ্যাস সিলিন্ডার অনলাইনে বুক করলে ৮০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন।

বাম্পার এই অফার থাকছে ৩০ এপ্রিল পর্যন্ত। আরও বলা যায়, এই অফার শুধুমাত্র তাদের জন্যই প্রযোজ্য যারা প্রথমবার অনলাইনে এলপিজি সিলিন্ডার বুক করছেন এবং পেটিএম মারফত পেমেন্ট করবেন তাদের জন্য। পেমেন্ট করার সময় আপনি স্ক্র্যাচ কার্ড পাবেন। তবে অফারটি পেতে গেলে আপনাকে ন্যূনতম ৫০০ টাকা পেমেন্ট করতে হবে।

তাহলে ১০ টাকা থেকে ৮০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। কিন্তু যদি সাত দিন আপনি স্ক্রাচ কার্ড না খোলেন তবে তা বাতিল হয়ে যাবে।

ফোনে পেটিএম অ্যাপ ডাউনলোড করে গ্যাস এজেন্সির নামে সিলিন্ডার বুক করতে হবে। রিচার্জ অ্যান্ড পে বিলস্ অপশনে গিয়ে বুক এ সিলিন্ডার অপশনে গ্যাস প্রোভাইডারের নাম দিতে হবে। এরপর যেটা অবশ্যই করতে হবে তা হলো প্রোমো কোড। 'FIRSTLPG' এই প্রোমো কোড দিয়ে পেমেন্ট করলে ২৪ ঘণ্টার মধ্যে স্ক্র্যাচ কার্ড পাবেন যার বৈধতা থাকবে আগামী সাত দিন।

সূত্র: জি নিউজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়