শিরোনাম
◈ ফৌজদারহাটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন ◈ স্বাধীনতা দিবসে মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজে আটকা ২ হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক ◈ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন?

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ০১:৩৩ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ০২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোম্পানীগঞ্জে আ.লীগ নেতা নুরুন্নবী চৌধুরী গুলিবিদ্ধ, ঢাকায় আনা হচ্ছে

নুর উদ্দিন মুরাদ : [২] নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় তাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়। সোমবার বেলা ১১টার দিকে বসুরহাট পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকায় এ হামলার ঘটনা ঘটে। দুপুরে জরুরি চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

[৩] স্থানীয় সূত্রে জানা গেছে, বসুরহাট বাজারে আসার উদ্দেশে সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে বের হন নুরুন্নবী চৌধুরী। পথে কলাবাগান এলাকায় পৌঁছলে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলের গতিরোধ করে তার পায়ে গুলি করে। পরে হামলাকারীরা তাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করে।

[৪] কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাছির উদ্দিন জানান, আহত আওয়ামী লীগ নেতা নুরুন্নবীর বাম পায়ে গুলি লেগেছে এবং শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উনাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

[৫] কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়