শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ০১:৫১ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ০৫:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রতি ১৫ মিনিটে একজনের মৃত্যু হচ্ছে: স্বাস্থ্য অধিদপ্তর

মিনহাজুল আবেদীন: [২] দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে টানা তিনদিন শতাধিক মানুষ মৃত্যু বরণ করেছে। গতকাল ছিল ১০২ জন, এর আগের দুইদিন ১০১ জন করে মৃত্যুর তথ্য জানিয়েছিলো বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর। বিবিসি

[৩] স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার বাংলাদেশে নতুন করে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৩ হাজার ৬৯৮ জন। এ নিয়ে বাংলাদেশে মোট ৭ লাখ ১৮ হাজার ৯৫০ জন আক্রান্ত হয়েছে। গত একদিনে সুস্থ হয়েছেন ৬ হাজার ১২১ জন। মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন।

[৪] বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস বলেন, বিশ্বব্যাপী নতুন শনাক্ত ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। প্রতি সপ্তাহে নতুন শনাক্ত হওয়ার সংখ্যা গত দুইমাসে দ্বিগুণ হয়েছে।

[৫] চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে করোনাভাইরাসে মৃত্যু বাড়লেও শনাক্তের সংখ্যা কমছে। হাসপাতালগুলোর ওপর যে হারে চাপ বাড়ছে, তাতে করোনাভাইরাসের চিকিৎসা সেবা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। সম্পাদনা: মেহেদী হাসান

 

 

  • সর্বশেষ