শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০৬:৫৮ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০৬:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্য তত্ত্বাবধায়কের বাসা থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

আতিকুর রহমান: [২] গাজীপুর জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়কের বাসা থেকে কিশোরী এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রবিবার কাশিমপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

[৩] নিহতের নাম চন্দনা বর্মন (১৩)। সে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর (বর্মন পাড়া) গ্রামের মৃত নন্দন বর্মনের মেয়ে।

[৪] জিএমপি’র কাশিমপুর থানার ওসি মাহবুবে খোদা ও স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরীর কাশিমপুর বাজার এলাকাস্থিত জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সত্য রঞ্জন ধরের বাসার নীচতলায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় চন্দনার ঝুলন্ত লাশ শনিবার রাতে উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

[৫] এ ঘটনায় নিহতের নানা ধীরেন্দ্র বাদী হয়ে রোববার থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। বাবার মৃত্যুর পর প্রায় ৪বছর ধরে ওই বাসায় পালিত চন্দনা বর্মণ গৃহকর্মীর কাজ করে আসছিল। গত প্রায় ৪ মাস আগে চন্দনার মা মারা যান। এতে মানসিক ভাবে ভেঙ্গে পড়ে হতাশায় ভুগছিল চন্দনা। এর জেরে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়