শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৯:৪৬ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৯:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে ফাঁকা সড়কে মাইক্রো ও প্রাইভেটকারের সংঘর্ষ

সুজন কৈরী: [২] রাজধানীর গুলশানের নিকেতন এলাকায় একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। আর মাইক্রোবাসটি সড়কের পাশে লাইটের খাম্বায় ধাক্কা খায়। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি।

[৩] শনিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।

[৪] পুলিশের ধারণা, ফাঁকা রাস্তা পেয়ে গাড়ির চালকরা অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন।

[৫] গুলশান থানার এসআই অমিত ভট্টাচার্য বলেন, গুলশানের নিকেতনে দুটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় কেউ আহত হননি। ঘটনার পর আমরা গিয়ে গাড়ি দুটি উদ্ধার করি। গাড়ি দুটির মালিক পক্ষ নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করেছেন।

[৬] অমিত ভট্টাচার্য বলেন, তাদের কাছে জরুরি প্রয়োজনে বাহিরে বের হওয়ার জন্য মুভমেন্ট পাস ছিল। তাই আর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়