শিরোনাম
◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৭:৪৮ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৭:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চরফ্যাশনে কালবৈশাখী ঝড়ে লঞ্চডুবি

মনিরুজ্জামান: [২] কালবৈশাখী ঝড়ের কবলে ভোলার চরফ্যাশনের ঢালচরের মেঘনা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে তবে, এতে কেউ হতাহত হয়নি।

[৩] স্থানীয়রা জানান, আজ শনিবার সকাল সাতটার দিকে চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়ন থেকে লঞ্চটি চরফ্যাশনের কচ্ছপিয়া এলাকায় যাওয়ার জন্য ঘাটে নোঙ্গর করে রাখা ছলে। এসময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে লঞ্চটি।

[৪] লঞ্চটি পানির চাপে নদীর মাঝখানে যাতে চলে না যায় সেজন্য গাছের সাথে কয়েকটি মোটা রশি দিয়ে বেঁধে রাখেন লঞ্চের স্টাফ ও স্থানীয়রা। দীর্ঘক্ষণ এভাবে থাকার পর স্রোতের চাপে লঞ্চটি দুমড়ে-মুচড়ে ভিতরে পানি ঢুকে পুরোপুরি ডুবে যায়।

[৫] বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়নের যাতায়াতের মাধ্যম একমাত্র নৌযানটি ডুবে যাওয়ায় জেলার মূল ভূখণ্ডের সাথে ওই দ্বীপের মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়