শিরোনাম
◈ তেলের দাম ১৫০ ডলারে গেলে বৈশ্বিক মন্দা আসতে পারে: আর্থিক জায়ান্ট ব্ল্যাকরকের প্রধান ◈ ৪০ যাত্রী নিয়ে পদ্মায় বাস ডুবি: ১১ জন জীবিত উদ্ধার, নিখোঁজদের স্বজনদের আহাজারি ◈ ২ মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৬৪ বার ‘স্যার’ সম্বোধন ডিসির, ভিডিও ভাইরাল ◈ ওয়া‌শিংটন‌কে কিম জং এর হু‌শিয়া‌রি, বুঝ‌তে পার‌ছেন পরমাণু অস্ত্র কেন প্রয়োজন? ইরান‌কে দেখ‌ছেন তো ◈ নবীন ফ্যাশনের ঘটনার নেপথ্যের কারণ জানালেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক (ভিডিও) ◈ চতুর্মুখী চাপে ট্রাম্প, যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ◈ পরকীয়ার গুঞ্জন, সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের ◈ বি‌শেষ নাম নি‌য়ে পা‌কিস্তান সুপার লি‌গে খেল‌বেন মুস্তাফিজ ও ইমন ◈ বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য! ◈ ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে খোলার নির্দেশ

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৭:৪৮ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৭:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারাদেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ২১ হাজার ৬১৬জন

শাহীন খন্দকার: [২] স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে পুরুষ ১ লাখ ৪৩ হাজার ৩০৩ জন আর নারী ৭৮ হাজার ৩১৩ জন, শনিবার প্রথম ডোজ নিয়েছেন ১২ হাজার ১৫৭ জন। এপর্যন্ত দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১১ লাখ ৫১হাজার ৭৬৭ জন। এর মধ্যে পুরুষ নিয়েছে ৭ লাখ ৮০ হাজার ৭৫৯ জন আর নারী নিয়েছে ৩ লাখ ৭১ হাজার ৮ জন।

[৩] স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান বিজ্ঞপ্তি এতথ্য নিশ্চিত করেছেন। এদিকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকার জন্য মোট নিবন্ধন করেছেন ৭১ লাখ ৪ হাজার ৫৬৩ জন।

[৪] দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে ১৭ এপ্রিল পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৫৬ লাখ ৯৯ হাজার ২৪ জন। এর মধ্যে পুরুষ ৩৫ লাখ ৩৩ হাজার ৬৫৫ জন এবং নারী ২১ লাখ ৬৫ হাজার ৩৮৭ জন। তাদের মধ্যে ৯৬৭ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

[৫] এদিকে ঢাকা মহানগরে গত ২৪ ঘণ্টায় টিকা প্রথম ডোজ নিয়েছে ২ হাজার ৩৯১জন এর মধ্যে পুরুষ নিয়েছে ১হাজার ৫০৯ জন আর নারী ৮৮২ জন। আর দ্বিতীয় ডোজ টিকা নিয়েছে ৩১ হাজার ৬১২ জন। পুরুষ নিয়েছে ২১ হাজার ৬৯ জন আর নারী ১০ হাজার ৫৪৩জন।

[৬] দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। সরকারি ছুটির দিন ব্যতিত প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়