শিরোনাম
◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা ◈ শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী ◈ জিন্নাহর গোপন রোগের তথ্য ফাঁস, ৭৯ বছর পর পুরস্কৃত দুই চিকিৎসক ◈ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ◈ ইতালি রোমের আলোচিত ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে যা বললেন নগরবাউল জেমস! ◈ ডলারের দাম অপরিবর্তিত, সপ্তাহজুড়ে ওঠানামা পাউন্ড-ইউরোসহ অন্যান্য মুদ্রায় ◈ বিলের পানিতে হাঁস পালন করে বদলাচ্ছে নড়াইলের তরুণদের ভাগ্য, ডিমের বাজার ২২ কোটি টাকা! ◈ ‘ভুয়া’ খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৬:০১ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৬:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পটুয়াখালীতে স্বাস্থ্যবিধি না মানায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

উত্তম কুমার: [২] পটুয়াখালীর কলাপাড়ায় লকডাউন উপেক্ষা করে দোকান খোলা রাখার দায়ে ৪ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমিান করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় মুভমেন্ট পাস ছাড়া বিনা কারনে ঘরের বাইরে বের হওয়ার দায়ে ১ জনকে ৫০ টাকা জরিমানা করা হয়।

[৩] শনিবার দুপর দুইটায় পৌর শহরের চৌরাস্তা ও উজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল।

[৪] ভ্রাম্যমাণ আদালতে বেঞ্চ সহকারী উবাচু জানান, দোকান খোলা রাখার দায়ে পৌর শহরের চৌরাস্তা এলাকার ফার্নিচার ব্যবসায়ী ইউনুচকে ১ হাজার টাকা, নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারের কাপড়ের দোকানী দুলাল হাওলাদারকে ২ হাজার টাকা, প্লাষ্টিক সামগ্রী ব্যবসায়ী ফজলুল হককে ২ হাজার টাকা ও কাপড় ব্যবসায়ী মঞ্জু গাজীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিনা কারনে ঘরের বাইরে বের হওয়ায় ইলিয়াসকে ৫০ টাকার জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

[৫] উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারীর কমিশনা (ভূমি) জগৎ বন্ধু মন্ডল জানান, সংক্রমন রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর ২৪ (১) ধারা লঙ্গনে ২৪ (২) ধারা মতে ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এছাড়া দন্ড বিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ১ জনকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়