শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৬:২৩ বিকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৬:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে সুইসাইড নোট লিখে স্কুল ছাত্রীর আত্মহত্যা

অহিদ মুুকুল : [২] জেলার সুবর্ণচরে সুইসাইড নোট লিখে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত নাহিদা আক্তার সে স্থানীয় একটি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

[৩] উপজেলার চরজুবলি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর জিয়া উদ্দিন গ্রামের আবুল কালামের মেয়ে।

[৪] বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুর ১২টায় পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এর আগে, বুধবার রাত ৯টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে সে নিজ বাড়ির বসত ঘরে আঁড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ এবং নিহত নাহিদার লেখা একটি সুইসাইড নোট উদ্ধার করে।

[৫] সুইসাইড নোটে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য আমার মা-বাবা দায়ী নয়। আমার কবর যেন বাড়ির সামনে দেয়। আরিফ তোমার জন্য আমার কলঙ্ক।

[৬] চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়