শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৪:১৫ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৭:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইবাদত-বন্দিগী করে সময় কাটাচ্ছেন খালেদা জিয়া, ইফতার যাচ্ছে ছোট ভাইয়ের বাসা থেকে

শিমুল মাহমুদ: [২] করোনাভাইরাসে আক্রান্ত খালেদা জিয়া রমজানের প্রথম দিন ইবাদতে কাটিয়েছেন বলে জানিয়েছেন তার বোন সেলিমা ইসলাম। তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে। এইটুকু বলতে পারি যে, তার অবস্থা স্থিতিশীল, ভালো ইমপ্রুভ করছে। আপনারা উনার জন্য দোয়া করবেন।

[৩] তিনি বলেন, রমজান মাস বুঝতেই পারেন। এখন কোরআন তেলওয়াত, তাসবিহ তাহরিমা, দোয়া দরুদ, নামাজ পড়ে সময় কাটছে তার। টেলিফোনে আমরা কথা-বার্তা বলছি নিয়মিত। ছোট ভাই শামীম এস্কেন্দারের বাসা থেকে খালেদার জন্য ইফতার যাবে বলে জানান তার বোন সেলিমা।

[৪] বিএনপি চেয়ারপারসন ছাড়াও গুলশানের ওই বাসায় আরও ৮ জন কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দুজন বাড়ি চলে গেছেন এবং বাকিরা সেখানেই চিকিৎসা নিচ্ছেন।

[৫] করোনায় আক্রান্ত হওয়ার পর বিশেষজ্ঞ নিয়ে গঠিত চিকিৎসক টিম মঙ্গলবার খালেদা জিয়ার সঙ্গে দেখা করে ব্যবস্থাপত্র দিয়েছে। নিয়মিত তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মো. আল মামুন ফিরোজায় গিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাগুলো মনিটরিং করেন এবং সেগুলোর রিপোর্ট চিকিৎসক টিমের প্রধানকে অবহিত করেন। চিকিৎসক টিমের সদস্যরা জুমে বৈঠক করে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেন। এসব বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানও থাকেন। তার তত্ত্বাবধানে চিকিৎসা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়