শিরোনাম
◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন?

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০২:৩৫ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পার্বতীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন

সোহেল সানী:[২] দিনাজপুরের পার্বতীপুরে স্বামী শাহাজাদ হোসেন (৩৮) কে হত্যার অভিযোগে স্ত্রী শরিফা বেগমকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পার্বতীপুর শহরের চান্দোয়াপাড়া এলাকায় চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।

[৩] আজ বৃহস্পতিবার সকালে এতে জড়িত থাকার অভিযোগে নিহতের বাড়ি থেকে তার স্ত্রী শরিফা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে ময়না তদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

[৪] পারিবারিক সুত্রে জানা গেছে, ২০১৯ সালের ৩ অক্টোবর পার্বতীপুর শহরের চান্দোয়াপাড়া এলাকায় মৃত জহির উদ্দীনের ছেলে শাহাজাদ হোসেনের সাথে একই উপজেলার রামপুর ইউনিয়নের ভোটগাছ গ্রামের শফিকুল ইসলামের মেয়ে শরিফা বেগমের বিয়ে হয়। শরিফার চতুর্থ ও শাহাজাদ হোসেনের তৃতীয় বিয়ে। বিয়ের পর থেকে তাদের মধ্যে বিরোধ চলে আসছিলো। প্রতিদিনই উভয়ের মধ্যে ঝগড়া লেগেই থাকত।

[৫] মাত্র দু মাস আগে শাহাজাদ হোসেন টাঙ্গাইলের এলেঙ্গায় একটি অটোরাইস মিলে শ্রমিক পদে চাকুরীতে যোগ দেয়। গত ১৪ এপ্রিল ভোরে শাহাজাদ হোসেন কর্মস্থল থেকে চান্দোয়াপাড়ায় নিজ বাড়িতে আসে। পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক আনিছুর রহমান জানান, বুধবার বিকেলে স্ত্রী শরিফা বেগম সুজির হালুয়ার সাথে ঘুমের বড়ি মিশিয়ে তাকে খেতে দেয়।

[৬] এতে সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘুমন্ত অবস্থায় স্ত্রী শরিফা বেগম গলাটিপে তাকে হত্যা করার কথা স্বীকার করেছে। হত্যাকান্ডের নেপথ্যে স্ত্রীর পরকিয়া সম্পর্কই মূল কারন বলে তিনি জানান।

[৭] পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান বলেন, স্বামী হত্যার অভিযোগে স্ত্রী শরিফা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ