শিরোনাম
◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি ◈ বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত বাংলাদেশে কেউ ছিল না: আইনমন্ত্রী ◈ বিয়ের গহনা বহনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ : ডিবিপ্রধান ◈ যুদ্ধের প্রভাব: চট্টগ্রামে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ২৩ দিনে ২৫ জাহাজ পৌঁছেছে, পথে আরও ২টি ◈ ৪৮ ঘণ্টার আলটিমেটাম: হরমুজ না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০৪:০৫ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০৪:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইরানকে আমরা পারমাণবিক সক্ষমতা অর্জন করতে দেব না, বললেন নেতানিয়াহু

রাশিদুল ইসলাম : [২] নাতাঞ্জ পারমাণবিক প্লান্টে ইসরায়েরের সাইবার হামলার এক দিন পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরানের আগ্রাসন ও সন্ত্রাস মোকাবেলায় দেশটি যাতে পারমাণবিক সক্ষমতা অর্জন করতে না পারে তেল আবিব সে অবস্থান নিয়েছে। জেরুজালেম পোস্ট

[৩] ইরানে ইসরায়েলের হামলার বিষয়টি সরাসরি স্বীকার না করলেও নেতানিয়াহু বলেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরানের বিশাল হুমকি মোকাবেলা করছে।

[৪] নেতানিয়াহু বলেন, ইরান কখনই পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র তৈরির লক্ষ্য থেকে পিছু হটেনি এবং ধারাবাহিক, আক্রমণাত্মকভাবে ইসরায়েলের বিনাশের আহ্বান লক্ষ্যে কাজ করছে।

[৫] তবে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি ধর্মীয় ও সংসদে আইন পাশ করে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

[৬] এক সাংবাদিক সম্মেলন নেতানিয়াহু এসব কথা বলেন এবং ওই অনুষ্ঠানে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ইসরায়েলি সামরিক শ্রেষ্ঠত্বের প্রতি অব্যাহত সমর্থন দিয়ে যাবার কথা বলেন।

[৭] এদিকে ইরান দেশটির নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে ইসরায়েলি হামলাকে পারমাণবিক সন্ত্রাস বলে এর বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় ও আন্তর্জাতিক পারমাণবিক কমিশনকে ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছে।

[৮] ইসরায়েলি মিডিয়াগুলো এধরনের হামলার সঙ্গে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ জড়িত বলে প্রতিবেদন প্রকাশ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়