শিরোনাম
◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের ◈ রফতানির ৮১ শতাংশই পোশাক খাত, বৈচিত্র্য না বাড়ালে বাড়বে ঝুঁকি! ◈ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ◈ রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী ◈ দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন: দ্য ওয়াশিংটন পোস্ট ◈ স্বর্ণের দাম ৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়লো

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০৩:৫৫ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০৩:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পটিয়ায় পুলিশের অভিযানে ৩০০ রাউন্ড কার্তুজ উদ্ধার

গিয়াস উদ্দিন:[২] চট্টগ্রামের পটিয়ায় পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি।সোমবার (১২ এপ্রিল) রাতে পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জসিম উদ্দীন ওরফে মাইকেল জসিমের ঘর থেকে ৩০০ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে।

[৩] সে সালেহ আহমদের পুত্র তার বিরুদ্ধে পটিয়া থানায় খুন, ছিনতাই ও ইয়াবা ব্যবসাসহ ৮টি মামলা রয়েছে। ধারনা করা হচ্ছে উদ্ধারকৃত কার্তুজগুলো সন্ত্রাসী কাজে ব্যবহারের জন্য সম্প্রতি এনেছেন।

[৪] জানা গেছে, পটিয়া থানা পুলিশ গত কয়েকদিন ধরে হেফাজতের নেতাকর্মীদের গ্রেফতার করতে পুলিশ পটিয়ায় অভিযান শুরু করে। এর ধারাবাহিকতায় সোমবার রাতে জঙ্গলখাইনে হেফাজতের কয়েকজনকে পুলিশ গ্রেফতার করতে যান।

[৫] এক পযার্য়ে সন্ত্রাসী জসিমের বাড়িতে অভিযান চালান। এসময় সন্ত্রাসী জসিমের ঘরের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০০ রাউন্ড কার্তুজ উদ্ধার করেন। খবর পেয়ে জসিম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

[৬] এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সন্ত্রাসী জসিম কে গ্রেফতার করতে কাজ করছে বিশেষ টিম।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়