শিরোনাম
◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০৫:৩৬ বিকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০৫:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার ৪র্থ ধাক্কায় টিকা কার্যক্রম শুরু করেছে জাপান, ৬৫ বছর বয়সের বেশি নাগরিকরা পাচ্ছে অগ্রাধিকার

রাকিবুল রিফাত: [২] সোমবার থেকে করোনার টিকাদান কর্মসূচি শুরু করেছে জাপান। প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য সরকারি উদ্যোগে টিকাদানের ব্যবস্থা করা হয়। প্রথম ধাপে টিকা পাচ্ছেন কেবল ৬৫ বছরের বেশি বয়সীরা। রয়র্টাস

[৩] জুনের মধ্যে সাড়ে তিন কোটি বয়স্ক নাগরিককে টিকা দেয়ার লক্ষ্য নিয়ে কাজ প্রশাসন। উন্নত বিশ্বের দেশগুলোর মধ্যে সবার শেষে গণ-টিকাদান শুরু করলো জাপান। পশ্চিমা অনেক দেশে প্রায় চার মাস আগে থেকেই চলছে করোনার টিকাদান কর্মসূচি। যুক্তরাষ্ট্রের এক-তৃতীয়াংশ এবং যুক্তরাজ্যের অর্ধেক নাগরিক এরইমধ্যে টিকা পেয়েছেন।টিকা শুরুর এ বিলম্ব নিয়ে সমালোচনায় পড়তে হয়েছে জাপান সরকারের।

[৪] জাপানে এখন পর্যন্ত কেবল ফাইজার-বায়োনটেকের ভ্যাকসিন অনুমোদন দিয়েছে। আজ থেকে সাধারণ মানুষের টিকাদান শুরু হলেও গত ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন প্রয়োগ শুরু করে জাপান। এ পর্যন্ত ১১ লাখ স্বাস্থ্যকর্মী করোনার টিকা পেয়েছেন। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়