শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০৯:২৬ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টানা দুই ম্যাচ হারের পর জয়ের স্বাদ পেলো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : [২] ইংলিশ প্রিমিয়ার লিগে দাপুটে পারফরম্যান্সে পয়েন্ট টেবিলের তলানির ক্লাব শেফিল্ড ইউনাইটেডকে উড়িয়ে দিয়েছে মিকেল আর্তেতার দল। প্রতিপক্ষের মাঠে রোববার (১১ এপ্রিল) রাতে ৩-০ গোলে জিতেছে আর্সেনাল। জোড়া গোল করেন আলেকসঁদ লাকাজেত, একটি গাব্রিয়েল মার্তিনেলি। সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচ পর জিতল তারা।

[৩] গত রাউন্ডে লিভারপুলের বিপক্ষে ৩-০ গোলে হারা আর্সেনাল শুরু থেকে বল দখলে এগিয়ে থাকলেও প্রতিপক্ষ গোলরক্ষকের তেমন পরীক্ষা নিতে পারছিল না। ৩৩তম মিনিটে এগিয়ে যায় তারা।

[৪] ৩১ ম্যাচে ১৩ জয় ও ছয় ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠেছে আর্সেনাল। শেফিল্ড ইউনাইটেডের পয়েন্ট ১৪। দিনের অন্য ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যানচেস্টার ইউনাইটেড ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।

[৫] ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ৩-২ গোলে হেরে গেছে লেস্টার সিটি, ৫৬ পয়েন্ট নিয়ে তারা আছে তিন নম্বরে। ৩২ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে চূড়ায় ম্যানচেস্টার সিটি। - বিডিনিউজ/জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়