শিরোনাম
◈ সারা দেশের স্কুলগুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তাভাবনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে আজ সিঙ্গাপু‌রের বিরু‌দ্ধে লড়বে বাংলাদেশ  ◈ দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও, ভরি এখন ৫ হাজার ৭১৫ টাকা ◈ ‌পিএসএল এ  বল টেম্পারিং কাণ্ডে কঠোর শাস্তির মুখে ফখর জামান! ◈ মধ্যপ্রাচ্যে হাজার হাজার এয়ারবর্ন সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন ◈ দলকে শক্তিশালী করতে মনোযোগ বিএনপির, চলতি বছরই হবে কাউন্সিল ◈ দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল, আজকের বাজার মূল্য যা জানাগেল ◈ মিত্রহীন হয়ে পড়েছেন ট্রাম্প, ডাকে সারা দিচ্ছে না যুক্তরাজ্যসহ কোনো দেশ ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের জন্য দল ঘোষণা করলো নিউজিল্যান্ড ◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ০২:৫২ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় ধাপে ২দিনে করোনার টিকা নিয়েছেন ২৫৯১জন

এএইচ রাফি: দেশের অন্যান্য জেলার ন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ও উপজেলায় চলছে করোনা ভাইরাসের ২য় পর্যায়ের টিকা প্রদান কার্যক্রম। জেলায় দ্বিতীয় ডোজ শুরুর দুইদিনে ৮ ও ১০ এপ্রিল ২হাজার ৫৯১জন টিকা গ্রহণ করেছেন। বিষয়টি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরামুল্লাহ।

তিনি বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপে ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে গত ৮ এপ্রিল বৃহস্পতিবার। এরপর দিন শুক্রবার সরকারি বন্ধ থাকায় ভ্যাকসিন প্রদান বন্ধ ছিল। শনিবার ভ্যাকসিন প্রদান করা শুরু হয়েছে। জেলা সদর হাসপাতালসহ ৯টি উপজেলায় প্রথমদিন ৮ এপ্রিল ভ্যাকসিন গ্রহণ করেন ৭৮০জন ও ২য় দিন ১০ এপ্রিল ভ্যাকসিন নিয়েছেন ১হাজার ৮১১জন। এরমধ্যে কসবায় ১৮৪জন, নাসিরনগরে ১৯১জন, বিজয়নগরে ২১৪জন, বাঞ্ছারামপুরে ২৪৪জন, সদর উপজেলায় ৮২৬জন, নবীনগরে ৪৯জন, সরাইলে ৩২৫জন, আখাউড়ায় ২৩৬জন ও আশুগঞ্জে ৩২২জন করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপের ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ১হাজার ৮৭৯জন ও নারী ৭১২জন।

এদিকে সর্বশেষ শনিবার সন্ধার তথ্য অনুযায়ী জেলায় করোনা আক্রান্ত সংখ্যা ৩হাজার ১২৪জন। এরমধ্যে মারা গেছেন ৪৯জন ও সুস্থ হয়েছেন ২হাজার ৭৮৭জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়