শিরোনাম
◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ দৌলতদিয়ায় বাসডুবি: ১১ জনকে জীবিত উদ্ধার, পাওয়া গেল ৪ মরদেহ, বাসে যাত্রী ছিলেন প্রায় ৪৫ জন ◈ তেলের দাম ১৫০ ডলারে গেলে বৈশ্বিক মন্দা আসতে পারে: আর্থিক জায়ান্ট ব্ল্যাকরকের প্রধান ◈ ৪০ যাত্রী নিয়ে পদ্মায় বাস ডুবি: ১১ জন জীবিত উদ্ধার, নিখোঁজদের স্বজনদের আহাজারি ◈ ২ মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৬৪ বার ‘স্যার’ সম্বোধন ডিসির, ভিডিও ভাইরাল ◈ ওয়া‌শিংটন‌কে কিম জং এর হু‌শিয়া‌রি, বুঝ‌তে পার‌ছেন পরমাণু অস্ত্র কেন প্রয়োজন? ইরান‌কে দেখ‌ছেন তো ◈ নবীন ফ্যাশনের ঘটনার নেপথ্যের কারণ জানালেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক (ভিডিও) ◈ চতুর্মুখী চাপে ট্রাম্প, যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ◈ পরকীয়ার গুঞ্জন, সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের ◈ বি‌শেষ নাম নি‌য়ে পা‌কিস্তান সুপার লি‌গে খেল‌বেন মুস্তাফিজ ও ইমন

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ০৭:০৫ বিকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ০৭:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈশ্বরদীতে জুয়ার আসর থেকে ৫ জুয়াড়ি আটক

পাবনা প্রতিনিধি : [২] পাবনার ঈশ্বরদীর চররুপপুর তিন বটতলা এলাকায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৫ জুয়াড়িকে আটক ও জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করেছে পুলিশ।

[৩] আটককৃতরা হলেন- চর রুপপুর তিনবটতলা এলাকার আব্দুস সামাদের ছেলে সুমন হোসেন (৩০), মৃত সেলিম হকের ছেলে আনিছুল হক (৩১), মৃত মজনু সরদারের ছেলে মাসুম হোসেন(৩২), পাবনা সদরের নাজিরপুর পূর্বপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে সুমন হোসেন(৩০) এবং রুপগঞ্জ পূর্বগ্রামের বাহারুল ইসলামের ছেলে ইউসুফ হোসেন ওরফে রোজেন (২৯)।

[৪] রুপপুর পারমাণবিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম জানান, অবৈধভাবে রুপপুর এলাকায় কিছু অসাধু লোকজন জুয়া খেলার আয়োজন করে এলাকার যুব সমাজকে নষ্ট করছে। এমন সংবাদের ভিত্তিতে রাতে পুলিশের একটি আভিযানিক দল ঝটিকা অভিযান পরিচালনা করে। সেখান থেকে তাদেরকে আটক করা হয়। জুয়ার আসর থেকে দুই সেট প্লেয়িং কার্ড এবং জুয়ার নগদ ৫ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।

[৫] আটককৃতদের বিরুদ্ধে শুক্রবার সকালে আইন অনুযায়ী মামলার দিয়ে জেলা কারাগারে পাঠানো হচ্ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়