শিরোনাম
◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৭:৩৯ বিকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৭:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্যবিধি প্রতিপালনে এবং সচেতনতা সৃষ্টিতে চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অভিযান অব্যাহত

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম জেলা প্রশাসনের সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর এগারটি স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

[৩] বুধবার চালানো এ অভিযানে মোট ২৭৬০০ টাকা অর্থদণ্ড এবং ৫৫০০ মাস্ক বিতরণ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সোহেল রানা এ কে খান ও সিটি গেট এলাকায় ১ টি মামলা দায়ের করে ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করেন এছাড়াও সাধারণ মানুষের মাঝে জেলা প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা নগরীর আগ্রাবাদ এলাকায় ৫টি মামলা দায়ের করে ২২০০ টাকা অর্থদণ্ড আদায় করেন এবং সচেতনতার লক্ষ্যে মাস্ক বিতরণ করেন।

[৪] নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান নগরীর কাজীর দেউড়ী, চকবাজার ও প্রবর্তক মোড় এলাকায় স্বাস্থ্যবিধি না মেনে চলায় ৪ টি মামলা দায়ের করে ২৭০০ টাকা অর্থদণ্ড আদায় করেন এবং সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন ।

[৫] নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উমর ফারুক নগরীর জিইসি এবং মুরাদপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় গণপরিবহনের চালক ও যাত্রীদের স্বাস্থ্যবিধি সঠিক ভাবে না মানায় মোট ৮৫০০ টাকা অর্থদণ্ড আদায় করেন এবং জেলা প্রশাসনের পক্ষে মাস্ক বিতরণ করেন ।

[৬] নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ নগরীর বায়েজিদ এলাকায় ২ টি মামলায় ৫০০০ টাকা অর্থদণ্ড আদায় করেন এবং জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস অক্সিজেন মোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় ৭ টি মামলা দায়ের করে ৬৪০০ টাকা অর্থদণ্ড আদায় করেন এবং মাস্ক বিতরণ করেন।

[৭] নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন নগরীর কর্ণফুলী ব্রিজ ও বহদ্দারহাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় ৬ টি মামলায় ২৩০০ টাকা অর্থদণ্ড আদায় করেন এবং জেলা প্রশাসন, চট্টগ্রামের পক্ষ থেকে মাস্ক বিতরণ করেন।

[৮] নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান এবং জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক চট্টগ্রাম এর নির্দেশে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা প্রতিপালনে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

  • সর্বশেষ