শিরোনাম
◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি ◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:২৫ সকাল
আপডেট : ২৭ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

টানা দুই হা‌রের পর জ‌য়ে ফির‌লো মেসির ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্ক :  গত দুই ম‌্যা‌চে টানা পরাজয় হ‌য়ে‌ছি‌লো লিও‌নেল মে‌সির ইন্টার মায়া‌মির।  ওই দুই ম‌্যা‌চে একদমই বাহাদু‌রি দেখা‌তে পা‌রে‌নি মিয়া‌মির দুই তারকা ফুটবলার মে‌সি ও সুয়া‌রেস। এবার তারা ন‌ড়েচ‌ড়ে বস‌লেন আর দলও জিত‌লো অনায়া‌সে। এক কথায় টানা দুই ম্যাচ হারের পর আবারও জয়ে ফিরেছেন ইন্টার মায়ামি। 

বাংলাদেশ সময় বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে লিগে সিয়াটেল সাউন্ডার্সের বিপক্ষে ৩-১ গোলে জয় পায় মেসির দল। ম্যাচে মেসি ছাড়াও গোল করেছেন জর্ডি আলবা এবং ইয়ান ফ্রে।

কিছুদিন আগেই লিগ কাপে এই সিয়াটেলের কাছে ৩-০ গোলে হেরেছিল মায়ামি। সেই ম্যাচে মেসি-সুয়ারেজরা কোনো প্রতিরোধই করতে পারেনি। তবে এবার সেই ম্যাচের প্রতিশোধ নিল তারা।

  • সর্বশেষ