শিরোনাম
◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ০৩:১১ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০৩:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রূপপুর পারমাণবিক প্রকল্পের ২৬০ কর্মকর্তা

রিয়াদ ইসলাম: [২] রাশিয়া থেকে আসা রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত ২৬০ জন যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তারা রূপপুরেই সরকারি উদ্যোগে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবেন।

[৩] মঙ্গলবার দুপুরে শাহজালাল বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য জানিয়েছেন।

[৪] তিনি বলেন, গতকাল এই প্রকল্পের ২৮০ জনের ফেরার কথা থাকলেও ২৬০ জন ফিরেছেন। সরকারের নির্দেশনা অনুযায়ী ইউরোপ থেকে ফেরায় তাদের সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

[৫] এদিকে, শাহজালাল বিমানবন্দরের স্বাস্থ্য ডেস্ক সূত্রে জানা গেছে, বিমানবন্দরে গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩১টি ফ্লাইটে তিন হাজার ৮৩৩ জন যাত্রী দেশে ফিরেছেন। তাদের মধ্যে রাশিয়া থেকে আসা এজেথ্রি-৩৪০২ ফ্লাইটের ২৬০ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এবং বাকিদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

[৬] এতে গত বছরের ৫ ডিসেম্বর থেকে ৬ এপ্রিল পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো যাত্রী সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ২৩৭ জনে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়