শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০৫:২২ বিকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০৫:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে শ্যূটিংয়ে রায়েহানুল ও দিশার স্বর্ণ

মাহিন সরকার : [২] বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে শনিবার ৩ এপ্রিল তৃতীয় দিন। শুটিং ডিসিপ্লিনে আজ দুটি ইভেন্টের স্বর্ণের নিষ্পত্তি হয়েছে। ২৫ মিটার র‌্যাপিড ফ্রি পিস্তল পুরুষ বিভাগে আর্মি শুটিং এসোসিয়েশনের রায়েহানুল ইসলাম ও ৫০ মিটার রাইফেল (৩*৪০) মহিলা বিভাগের স্বর্ণ জিতেছেন আর্মি শুটিং এসোসিয়েশনের আতকিয়া হাসান দিশা।

[৩] ২৫ মিটার র‌্যাপিড ফ্রি পিস্তল পুরুষ বিভাগে ৪৯১ স্কোর করে স্বর্ণ জেতেন রায়েহানুল। কুমিল্লা রাইফেল ক্লাবের সেলিম আজাদ ৪৮০ স্কোর করে রানার আপ। নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবকে ৪৬৮ স্কোর করে ব্রোঞ্জ এনে দিয়েছেন নুর হোসেন আরিফ।

[৪] ৫০ মিটার রাইফেল (৩*৪০) মহিলা বিভাগের স্বর্ণও আর্মি শুটিং এসোসিয়েশনের। ১১২৩ স্কোর করে আতকিয়া হাসান দিশা স্বর্ণপদক জেতেন। ১১ স্কোর কম করে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সুরিয়া আকতার রৌপ্য জেতেন আর ১১০৯ স্কোর করে আর্মি শুটিং এসোসিয়েশনের নাফিসা তাবাসসুম ব্রোঞ্জ জেতেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়