শিরোনাম
◈ হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলায় আহত সারজিস-পাটওয়ারী, জানালেন আসিফ মাহমুদ (ভিডিও) ◈ পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নাম ভাঁড়িয়ে প্রতারণা বেড়েছে, সতর্ক করল পুলিশ ◈ এক বছরে বাংলাদেশ রেলওয়ের আয় বেড়েছে ২২১ কোটি টাকা ◈ দেশে বিক্রি হওয়া যে ৮ টুথপেস্টে কোনো মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি ◈ ওয়ান‌ডে দ‌লের অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, দা‌য়িত্ব পে‌তে পা‌রেন লিটন দাস! ◈ ভলিবল চ্যাম্পিয়নশিপে উজবেকিস্তানকে হা‌রি‌য়ে ফাইনালে বাংলাদেশ ◈ বিশ্ব ফুটবল পরিচালনার জন্য অযোগ্য ইনফান্তিনো: প‌রিচালক, মান‌বা‌ধিকার সংস্খ ◈ ‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’ ◈ রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল ◈ তারেক-ইব্রাহিম ফোনালাপ: পারস্পরিক সম্পর্ক জোরদারের প্রত্যয়

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০১:০৯ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাব রেজিস্ট্রি কার্যালয়ে অভিযান চালিয়ে ঘুষের টাকা জব্দ

নিউজ ডেস্ক : বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিনের নেতৃত্বে চকরিয়া সাব রেজিষ্ট্রার কার্যালয়ে আনুষ্ঠানিক অভিযান শুরু করে। আরটিভি

এর আগে অফিসে থাকা সাব রেজিষ্ট্রার, প্রধান সহকারী, মোহরারসহ অফিসের কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদ এবং তাদের টেবিলের ড্রয়ারসহ বিভিন্নস্থানে তল্লাশী চালায় দুদকের অভিযানিক দল। কার্যালয়ে অভিযান শেষ করে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে অভিযানিক দলটি সাব রেজিষ্ট্রারের ভাড়া বাসায়ও অভিযান চালায়। সাব রেজিষ্ট্রারের বাসায় অভিযানের সময় দুদক টিমের সঙ্গে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেনও উপস্থিত ছিলেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বাসায় অভিযান চলমান থাকলেও ফলাফল জানা যায়নি।

চকরিয়া কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সাব রেজিষ্ট্রার মো. নাহিদুজ্জামান, প্রধান সহকারী শ্যামল বড়ুয়া, মোহরার দুর্জয় কান্তি পাল, মোহরার নন্দ রাম দাশসহ বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে দুদক এবং পুলিশ সদস্যরা নজরদারিতে রেখেছেন।

সার্বিক অভিযান প্রসঙ্গে দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন রাত সাড়ে ৯টার দিকে সাব রেজিষ্ট্রার কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের জানান, অভিযানের সময় ঘুষ লেনদেনের ৪ লক্ষ ৪২ হাজার নগদ টাকা জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব টাকার বৈধ কোন সদোত্তর সংশ্লিষ্টরা জানাতে পারেননি।

দুদক কর্মকর্তা বলেন, ‘আমরা প্রাথমিকভাবে কার্যালয়ে অভিযান শেষ করে সাব রেজিষ্ট্রার মো. নাহিদুজ্জামানকে সঙ্গে নিয়ে তাঁর বাসায় অভিযান চালাতে যাচ্ছি। আমাদের এই অভিযান চলমান রয়েছে। সেখানে অভিযান শেষ করে চুড়ান্তভাবে সাংবাদিকদের জানানো হবে।’

প্রসঙ্গত, সম্প্রতি চকরিয়া পৌরসভার পালাকাটা গ্রামের রশিদ আহমদ নামের এক ব্যক্তি দুদকে অভিযোগ করেন তার একটি দলিল রেজিস্ট্রেশন সম্পাদনের জন্য ঘুষ দাবি করা নিয়ে। দুদক কর্মকর্তারা ভুক্তভোগীর সেই অভিযোগ আমলে নিয়ে এই অভিযান চালান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়