শিরোনাম
◈ রফতানিতে ধাক্কা, কারখানায় আগুন: কতটা ক্ষতিগ্রস্ত পোশাকশিল্প? ◈ পর্যাপ্ত মজুতের পরও সার নিয়ে বিপাকে কৃষকরা ◈ সাজেকে ১৪ দিনের অবরোধে চরম খাদ্যসংকট, পর্যটন ও পরিবহন খাতে শতকোটি টাকার ক্ষতির শঙ্কা: সমাধান করবে কে? ◈ শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণে অতিরিক্ত বল প্রয়োগ নয়, আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ◈ জিগাতলায় ২০০ কোটি টাকা ব্যয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৮৪ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ ◈ গাছতলায় ফেলে যাওয়ার ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ, ৯৫ বছরের বাবাকে বাড়িতে নিলেন বড় ছেলে ◈ কিশোরগঞ্জে জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত ◈ ১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের পূর্বানুমোদন বাধ্যতামূলক, ছাড়পত্রে সরকারের কঠোর নির্দেশনা ◈ ৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পায়ে হেঁটে মানিকমিয়া এভিনিউ পর্যন্ত যাবেন ◈ জানুয়া‌রি‌তে বাংলাদেশ-ভারত সিরিজ?

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০৯:৩৯ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙামাটিতে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে রোগীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

চৌধুরী হারুন:[২] বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাঙামাটিতে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় রোগীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।  ৫০ বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ৫০ জনকে ৫০ হাজার টাকা

[৩] শুক্রবার ২৬মার্চ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে জেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে রোগীদের মাঝে চেক বিতরণ করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী এবং রাঙ্গামাটি জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

[৪] চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম, সমাজসেবা বিভাগের উপপরিচালক মো: ওমর ফারুক,সহকারি পরিচালক রুপনা চাকমাসহ পরিষদের সদস্যবৃন্দ।রাঙামাটির সদর উপজেলার ক্যান্সার রোগী তুফা আক্তার, ১নং পাথরঘাটার ক্যান্সার রোগী দীপা ত্রিপুরা, রাঙামাটি সদরের বন্দুকভাঙ্গা ইউনিয়নের ক্যান্সার রোগী মঙ্গলা চাকমাসহ আর ও অনেকে।

[৫] বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজারের ক্যান্সার রোগী কাজলা দেবী চাকমা,  কলোনীর কিডনী রোগী দিলীপ ধর, সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের কিডনী রোগী নয়নতারা চাকমা, কাউখালী উপজেলার কিডনী রোগী আকলিমা বেগম, সদর উপজেলার চংড়াছড়ি গ্রামের লিভার সিরোসিস রোগী শান্তি রাণী চাকমা, পৌরসভার তবলছড়ি বাজারের স্ট্রোকে আক্রান্ত হাফেজ খাঁ, পৌরসভা এলাকাধীন রাজদ্বীপ গ্রামের স্ট্রোকে আক্রান্ত রোগী স্বরুপ চাকমা, কাপ্তাইয়ের স্ট্রোকে আক্রান্ত রোগী এস এম করিম।

[৬] নানিয়ারচরের বুড়িঘাটের জন্মগত হৃদরোগ রোগী উৎপল চাকমা এবং পৌরসভা এলাকাধীন চম্পকনগরের থ্যালাসেমিয়া রোগী ৪ বছরের অমৃতা চাকমাকে নিয়ে মোট ২৩জন রোগীকে প্রতিটি রোগীর হাতে ৫০হাজার টাকা করে সর্বমোট ১১ লক্ষ ৫০ হাজার টাকার চেক তুলে দেন অতিথিরা। সম্পাদনা:অনন্যা আফরিন    

  • সর্বশেষ