শিরোনাম
◈ বুকিং ডটকমে ভুয়া তালিকা ও ফিশিং প্রতারণা ঠেকাতে ইইউর কড়া নির্দেশ, পেইড তালিকায় স্বচ্ছতার তাগিদ ◈ মানিকগঞ্জে গ্যাস অনুসন্ধানে নতুন কূপ খনন করবে বাপেক্স, সম্ভাবনা ঢাকায় গ্যাস সরবরাহ বাড়ানোর ◈ সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে যা জানালো মিশন ◈ দুবাই-শারজাহজুড়ে বাতাসে জ্বালানি তেলের গন্ধ, কারণ অনুসন্ধানে তদন্তে কর্তৃপক্ষ ◈ মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু, একজনের মৃত্যু, নিখোঁজ আরেকজন ◈ অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাসে ২০ দিন ডিজে পার্টি, সিসা সেবন, অশালীন নাচ ও উচ্চ শব্দে অতিষ্ঠ প্রতিবেশীরা(ভিডিও) ◈ ডিভি লটারি ২০২৭ নিবন্ধন নিয়ে নতুন জটিলতা, আদালতের আদেশের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের আপিল ◈ ইরাকের কুর্দিস্তানে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর, ভিসা ও রেসিডেন্সি জরিমানায় ৭৫% ছাড় ◈ নভেম্বর থেকে পিঠা-পুরি, ঝালমুড়ির দোকানসহ সব খাদ্য ব্যবসা লাইসেন্স বাধ্যতামূলক, না মানলে শাস্তি ◈ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ শুরু ২১ জানুয়ারি, বাংলা‌দে‌শের প্রথম ম্যাচ আমিরাতের বিপক্ষে

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ০৫:২৭ বিকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ০৫:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বশেমুরবিপ্রবিতে স্বাধীনতা দিবস উদযাপন

মেহেদী হাসান: [২] গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ উদযাপিত হয়েছে। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা, গোপালগঞ্জ শহরে শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন স্মৃতিস্তম্ভ ও বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।এদিকে বিশ্ববিদ্যালয়ের ভবনসমূহে আলোকসজ্জা করা হয় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে।

[৩] সকাল ৯.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুবের নেতৃত্বে গোপালগঞ্জ শহরে অবস্থিত শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে এবং সকাল ১০.০০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, অফিসার্স এসোসিয়েশন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, কর্মচারী সমিতি, সকল হল, বিভিন্ন বিভাগ, বিএনসিসি, রোভার স্কাউট, মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

[৪] এরপর সকাল ১০.৩০ টায় একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বদ্যিালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য ও বাংলাদেশ প্রাইভেট ইউনিভার্সিটি এসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন।

[৫] প্রধান অতিথি শেখ কবির হোসেন তার বক্তৃতায় বলেন, আপনারা যে যেখানে আছেন বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেন এবং তাঁর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে সহায়তা করেন। যদি আমরা বঙ্গবন্ধুর আদর্শ যথাযথভাবে ধারণ করতে পারি তাহলে বাংলাদেশ অচিরেই বিশ্বের অন্যতম উন্নত দেশে পরিণত হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতুত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রস্তুত হও।

[৬] আলোচনা সভার সভাপতি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কিউ এম মাহবুব বলেন, মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী একসাথে পালন করতে পারছি এটা আমাদের জন্য সৌভাগ্য। বঙ্গবন্ধু যে স্বাধীনতা আমাদের দিয়ে গেছেন ত্যাগ তিতিক্ষার মাধ্যমে তা আমরা রক্ষা করব। তিনি আরও বলেন, শিক্ষায়, কর্মে ও দায়িত্বে আমরা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করব। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশের অর্থনীতি শুধু এগোবে না, ভবিষ্যতে দৌড়াবে।

[৭] আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম, এ সাত্তার, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর রফিকুন্নেসা আলী, আইন অনুষদের ডিন মোঃ আব্দুল কুদ্দুস মিয়া, রেজিস্ট্রার মোঃ আব্দুর রউফ, প্রক্টর ড. মোঃ রাজিউর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ আবু সালেহ, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মিরাজ সিকদার, কর্মচারী ইলা খান প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন শেখ রাসেল হলের প্রভোস্ট মোঃ ফায়েকুজ্জামান মিয়া। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ