শিরোনাম
◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ০৫:২১ বিকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ০৫:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিপি নুরের ৩০ নেতাকর্মী দুই দিনের রিমান্ডে

ডেস্ক নিউজ: মোদী বিরোধী বিক্ষোভ থেকে গ্রেফতার ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন যুব অধিকার পরিষদের ৩০ নেতাকর্মীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২৬ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা রিমান্ডের এই আদেশ দেন।

এদিন ৩১ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ড বাতিল চেয়ে আইনজীবী সিরাজুল ইসলাম, খাদেমুল ইসলাম ও তৌফিক শাহরিয়ার জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ছাত্র ও যুব অধিকার পরিষদ। মিছিল চলাকালে ও পরে তাদের গ্রেফতার করে পুলিশ। মালায় ছাত্র অধিকার পরিষদের নেতা রাশেদ খান, ফারুক হাসানসহ ৫১ জনকে আসামি করা হয়েছে। সূত্র: যুগান্তর অনলাইন

  • সর্বশেষ