শিরোনাম
◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০৭:৫৫ বিকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০৭:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিংগাইরে ছাত্রলীগ নেতা ভিপি মিরু হত্যার আসামি গ্রেপ্তার

সিরাজুল ইসলাম: [২] মানিকগঞ্জের সিংগাইর ডিগ্রী কলেজের ভিপি ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিরু (২৬) হত্যা মামলার এজাহারভুক্ত ২নং আসামি মোঃ জালাল উদ্দিন আঙ্গুর মোল্লাকে (৩৪) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

[৩] বৃহস্পতিবার (২৫ মার্চ) সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ আসলাম হোসেন জানান, বুধবার(২৪ মার্চ) দিবাগত গভীর রাতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সিংগাইর থানা পুলিশের একটি টিম ঢাকা জেলার ধামরাই পৌর এলাকার এক বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

[৪] গ্রেপ্তারকৃত আঙ্গুর সিংগাইর পৌর এলাকার আজিমপুর মহল্লার আব্দুর রাজ্জাক ওরফে ধুনাই মোল্লার পুত্র।

[৫] নৃশংস এ হত্যা কাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

[৬] এদিকে, ভিপি মিরু হত্যাকাণ্ডের পর থেকেই জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে উপজেলা সদরসহ ১১ ইউনিয়নে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ব্যানারে প্রতিদিনই মানববন্ধন- প্রতিবাদ সভা পালিত হচ্ছে।

[৭] উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১ মার্চ) দিবাগত রাত ১টার দিকে ভিপি ফারুক হোসেন মিরু উপজেলা চত্বর সংলগ্ন বিএডিসি গোডাউনের উত্তর পাশের রাস্তায় সন্ত্রাসীদের হামলার শিকার হন। পরের দিন দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকাস্থ পঙ্গু হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে থানায় মামলা হয়। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়