শিরোনাম
◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ: প্রভোস্টের পদত্যাগ দাবি ◈ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে ‘লিভ ইন সন্দেহে’ বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা ◈ ছয় মাসে কূটনৈতিক মোড় ঘুরিয়েছে সরকার: মাহদী আমিন ◈ পে-স্কেল নিয়ে সরকারের সিদ্ধান্ত শিগগিরই, বাস্তবায়ন এ বছরেই: অর্থমন্ত্রী ◈ ভারতের পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, নিহত ৬ ◈ সৌরবিদ্যুতে চার্জ না দিলে ব্যাটারিচালিত রিকশার রেজিস্ট্রেশন নয়: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ পিএসজি পার‌লো না, দাপু‌টে খে‌লে ফরাসি সুপার কাপ জিতলো দে লাঁস  ◈ টান টান উত্তেনার ফাইনা‌লে দ্য হান্ড্রেডে প্রথম শিরোপা জিতলো ম্যানচেস্টার সুপার ◈ কঠোর শর্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের ওষুধ শিল্প, বাড়ছে রফতানির সম্ভাবনা ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রত্যর্পণ আবেদন, ‘কোন স্ট্যাটাসে আছেন জানি না’: চিফ প্রসিকিউটর

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০৫:১৪ বিকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০৫:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাঁথিয়ায় আধিপত্য বিস্তার দুই পক্ষের সংঘর্ষে নিহত এক, আহত ১০

আবুল কালাম আজাদ: [২] পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারের জেরে পাবনার সাঁথিয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও আরো অন্তত দশজন আহত হয়েছেন। গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার ধোপাদহ ইউনিয়নের দয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাজির উদ্দিন (৩৫) দয়রামপুর গ্রামের ইলবাজ প্রামানিকের ছেলে।

[৪] স্থানীয় বাসিন্দারা জানান, ধোপাদহ ইউনিয়ন ছাত্রলীগের সভপতি দয়রামপুর গ্রামের বাসিন্দা এনামুল কবির শশি ও তাজমুল হোসেন মেম্বার পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি শশি গ্রুপের জসিম উদ্দিন নামের একজনকে মারপিট করে তাজমুল গ্রুপের লোকজন। তিনি হাসপাতালে চিকিৎসা শেষে থানায় লিখিত অভিযোগ দেন। বৃহস্পতিবার হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় নাজিরসহ অন্যরা ছাত্রলীগ নেতা শশির বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। জানতে পেরে তাজমুল মেম্বার ও তার লোকজন দুপুরে ওই বাড়িতে হামলা ও ভাঙচুর শুরু করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে নাজির ও তাজমুল মেম্বারসহ অন্তত দশজন আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নাজির উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

[৫] এ ঘটনায় আহতদের মধ্যে সুমন হোসেন, নাছির উদ্দিন, ইলবাজ প্রামানিক, রাজা হোসেন, জোলেকা খাতুন, তাজমুল মেম্বারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৬] সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। সংঘর্ষ ও হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়