শিরোনাম
◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ১০:০০ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের মন্দিরে প্রদীপ জ্বালিয়ে হরিনাম কির্তন ও পুজা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বিশ্বজিৎ দত্ত: [২] পরে স্থানীয় মতুয়া সম্প্রদায়ের ৩০০ জনের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন তিনি।

[৩] এই সময়ে তার সঙ্গে থাকবেন মতুয়া সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের উত্তরসূরী পশ্চিমবঙ্গে লোকসভায় বিজেপি সদস্য শান্তুনু ঠাকুর।

[৪] গোপালগঞ্জের ওড়াঁকান্দির মতুয়া সম্প্রদায়ের নেতা পদ্মনাভ ঠাকুর জানান, মোদীজি সংক্ষিপ্ত সময়ের জন্য আসবেন। তার উপর ওনার নিরাপত্তার জন্য নানা ব্যবস্থা নেয়া হয়েছে। তাই হরিচাঁদ ঠাকুরের ঢাক ডোল বাজিয়ে নেচে হরিনাম কির্তন করার যে রীতি সবটা পালন হবে ন্।াপুকুরে স্নান করার বিধানও রয়েছে। কিন্তু এখন পুকুর থেকে জল এনে মন্দিরে পুজা দেয়া হবে। হরিনামের পর বাতাশা বিতরণও হবে না। প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। মোদীজির জন্যও প্রসাদের ব্যবস্থা রাখা হয়েছে। উনার প্রসাদের সবটাই ফল।

[৫] বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণ জয়ন্তি ও বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকির অনুষ্ঠানে যোগ দিতে নরেন্দ্র মোদী ২৬ মার্চ ২দিনের সফরে বাংলাদেশ আসছেন। এই সময় তিনি রাষ্ট্রিয় অনুষ্ঠানের বাইরে মতুয়া তীর্থস্থান ওড়াকান্দি ও হিন্দু ধর্মমতের অন্যতম তীর্থপিঠ যশোরেশ্বরী কারী মন্দিরে পুজো দেবেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়