শিরোনাম
◈ সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ গুম প্রতিরোধ আইন ২০২৫-এর অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান ◈ যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড সহজ করার আহ্বান রাষ্ট্রপতির, বাড়াতে চান বাণিজ্য-সহযোগিতা ◈ শরীর-মন সতেজ করতে ইউরোপের ১১ স্পা শহর ও বিলাসবহুল ওয়েলনেস গন্তব্য: কী আছে, কেন এত আকর্ষণীয় ◈ স্ক্যাবিসের সংক্রমণ বাড়ছে দেশজুড়ে, সবচেয়ে ঝুঁকিতে ঘনবসতিপূর্ণ এলাকা ◈ নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র ◈ তনু হত্যা মামলায় ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি ◈ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমল কেন, ব্যাখ্যা দিল আদানি পাওয়ার ◈ চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০২:২৮ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমপি সামাদ চৌধুরীর স্মরণে সিলেটের দক্ষিণ সুরমা প্রেসক্লাবে সভা

আবুল কাশেম রুমন: সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রয়াত মাহমুদ-উস-সামাদ চৌধুরী একজন ক্ষণজন্মা কর্মযোগী মানুষের নাম। তিনি ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রত্যেক সদস্যের অকৃত্রিম বন্ধু। তাঁকে হারিয়ে সিলেট-৩ আসনের মানুষ একজন আদর্শবান মানুষ এবং জনদরদী নেতা হারিয়েছেন। আর দক্ষিণ সুরমা প্রেসক্লাব হারিয়েছে একজন প্রকৃত সাংবাদিক বান্ধব জনপ্রতিনিধি।

গত বুধবার রাত ৮ টায় প্রয়াত মাহমুদ-উস-সামাদ চৌধুরী স্মরণে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিকের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক নুরুল হক শিপুর পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম. আহমদ আলী, প্রতিষ্ঠাতা সহসভাপাতি চঞ্চল মাহমুদ ফুলর, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ মোহাম্মদ তাজ উদ্দিন, সাবেক সভাপতি আজমল খান, নির্বাহী কমিটিরি সাবেক সিনিয়র সদস্য মো. দুলাল হোসেন, সাবেক সহসভাপতি ইমাদ উদ্দিন নাসিরী, বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি হুমায়ুন কবির লিটন, সহসভাপতি সাহাদ উদ্দিন দুলাল, কোষাধ্যক্ষ আব্দুল খালিক, নির্বাহী সদস্য খায়রুল আমীন রাফসান, ক্লাব সদস্য আজমল আহমদ রোমন, এম. সারওয়ার হোসের সৌরভ, ফটোসাংবাদিক এহসান মাহমুদ হাসান প্রমুখ।

শোকসভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন নির্বাহী সদস্য খায়রুল আমীন রাফসান এবং সভা শেষে এমপি সামাদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনায় করে ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম. আহমদ আলী।

  • সর্বশেষ