শিরোনাম
◈ করোনা টিকার অগ্রিম ১২০০ কোটি টাকা, এখনো ফেরত দেয়নি ভারত ◈ ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, বইছে মৃদু তাপপ্রবাহও ◈ ডেঙ্গুতে দেশের প্রায় অর্ধেক মৃত্যু ঢাকা বিভাগে ◈ ইরান যুদ্ধের কারণে বাড়ছে তেলের দাম, যেভাবে লাভবান হচ্ছে দক্ষিণ আমেরিকার গায়ানা ◈ বাবা-মায়ের পর জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান ◈ একাদশে ভর্তির প্রথম ধাপ থেকে ছিটকে পড়ল ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী ◈ অটোরিকশার সঙ্গে সংঘর্ষের পর খাদে বাস, পটুয়াখালীতে প্রাণ গেল ৩ জনের ◈ শিগগিরই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরতে ইরানের ৩ শর্ত, মানলেই যুদ্ধ বন্ধ ◈ পরিবহন মালিক সমিতির জরুরি নির্দেশনা

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২১, ০৯:৩০ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০২১, ০৯:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ২০ (ভিডিও)

সারোয়ার জাহান: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের বিরোধীতা করে বিক্ষোভ কর্মসূচি পালনকালে প্রগতিশীল ছাত্র জোটের কর্মীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। হামলায় ছাত্রজোটের কর্মী ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ মার্চ) বিকালে এ হামলার ঘটনা ঘটে। বিডি প্রতিদিন

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ছাত্র জোটের কর্মীরাা টিএসসি থেকে মিছিল নিয়ে শাহবাগ ঘুরে ফের টিএসসিতে আসে। এসময় আগে থেকেই অবস্থান নেয়া ছাত্রলীগের কর্মীরা বিক্ষোভকারীদের কাছ থেকে মোদির কুশপুত্তলিকা কেড়ে নেয়। এরপর তারা কাগজ পুড়িয়ে প্রতিবাদ জানায়। এরই মাঝে ছাত্রলীগের কর্মীদের সাথে হাতাহাতি শুরু হয়।

এক পর্যায়ে ডাবের খোসা, মোটরসাইকেলের হেলমেট, ইট-লাঠি দিয়ে দুই পক্ষ হামলা-পাল্টা হামলা করে। এরপর ছাত্রলীগের কর্মীরা এগিয়ে গিয়ে ছাত্র জোটের কর্মীদের উপর হামলা করে।

ছাত্র জোট দাবি করেছে, তাদের ১৫/২০জন কর্মী আহত হয়েছে। হামলায় বেশ কজন সাংবাদিক আঘাতপ্রাপ্ত আহত হয়েছেন।

প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা জানান, মোদির আগমনের বিরোধিতা করে মঙ্গলবার তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। তারা টিএসসি থেকে মিছিল বের করে শহীদ মিনার ঘুরে আবার টিএসসিতে আসেন। এরপর তারা মোদির কুশপুত্তলিকায় আগুন দেন। এ সময় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী সেই আগুন নিভিয়ে ফেলতে যায়। তখন ছাত্রজোটের নেতাকর্মীদের সঙ্গে তাদের কথাটাকাটাটি হয়। দেশরুপান্ত

তারা আরো বলেন, এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করেন। তারা ইটপাটকেল নিক্ষেপসহ লাঠি দিয়ে পেটাতে থাকেন। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। তাদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

 

  • সর্বশেষ