শিরোনাম
◈ এবার চাঁদাবাজির তথ্য জানতে ওয়েবসাইট চালু করেছেন মির্জা ফখরুল ◈ কে হ‌চ্ছেন রাষ্ট্রপতি ও স্পিকার? সবার নজরে খন্দকার মোশাররফ ও মঈন খান ◈ একটি গবেষণা রকেট যেভাবে পারমাণবিক যুদ্ধ বাধিয়ে ফেলেছিল প্রায় ◈ এক হালি ডিমের দামেও মিলছে না একটি লেবু ◈ দুর্বল উলভসকে হারা‌তে পার‌লো না আর্সেনাল ◈ ইমরান খা‌নের অসুস্থতা নিয়ে পাকিস্তান সরকারকে তোপ সৌরভ গাঙ্গু‌লির, উদ্বেগে আজহারও ◈ রাজনৈতিক চ্যালেঞ্জ কতটা মোকাবেলা করতে পারবে বিএনপি সরকার? ◈ ভারতের আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশ, ৭০ দেশের নৌবাহিনীর অংশগ্রহণ ◈ যে কারণে অস্ট্রেলিয়ায় গিয়ে হোটেলের বাসন মাজতে হলো হ‌কি খেলোয়াড়দের ◈ আজ বাংলামোটরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২১, ১১:৪৯ দুপুর
আপডেট : ০৮ মার্চ, ২০২১, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বদরগঞ্জে পুকুর থেকে দেড়মাসের শিশুর মরদেহ উদ্ধার

আফরোজা সরকার: [২] রংপুরের বদরগঞ্জে পুকুর থেকে দেড় মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বাবার নাম হামিদুল হক। তিনি উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের আরাজি দিলালপুর এলাকার বানিয়াপাড়ার বাসিন্দা। গত রোববার(০৭মার্চ) রাত সাড়ে ন’টার দিকে শিশুটি ঘর থেকে হারিয়ে যায়। পরদিন সোমবার সকালে বাড়ির পাশে একটি পুকুরের পানিতে শিশুটির মরদেহ ভেসে উঠলে পুলিশকে খবর দেন এলাকার লোকজন। খবর পেয়ে বদরগঞ্জ থানা পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

[৩] মা ফরিদা বেগম সাংবাদিকদের বলেন, রাতে শিশুটিকে এক ঘরে ঘুম পাড়িয়ে দিয়ে অন্য ঘরে কাজ করছিলাম। কাজ শেষে ওই ঘরে এসে দেখি শিশুটি নেই। রাতভর নানা জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সোমবার সকালে তার লাশ পুকুরের পানিতে ভেসে উঠে। তার দাবী- অদৃশ্য শক্তি জ্বীন কর্তৃক তার শিশু সন্তানকে হত্যা করা হয়েছে। একই কথা বলেন বাবা হামিদুল হকও। তিনি বলেন, জ্বীনের অত্যাচারে এক বাড়ি ছেড়ে আরেক জায়গায় বাড়ি করে বসবাস করছি। কিন্তু এখানেও জ্বীনের অত্যাচার থেকে রেহাই পাচ্ছিনা। এলাকার লোকজন জানান- সেখানে জ্বীনের আনাগোনা আছে কিনা জানা নেই। তবে তার বাড়িটি কবরস্থানে নির্মাণ করা হয়েছে।

[৪] বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, বিষয়টি রহস্যজনক। কারণ হামিদুল হকের চার ছেলে থাকলেও মেয়ে নেই। তিনি মেয়ে সন্তানের জন্য পাগল ছিলেন। তাই এঘটনায় অবশ্যই মামলা হবে। তবে এ রিপোর্ট লেখার সময় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়