শিরোনাম
◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২১, ০৮:৩৩ সকাল
আপডেট : ০৮ মার্চ, ২০২১, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইবির দা’ওয়াহ বিভাগের নতুন সভাপতি ড. অলী উল্ল্যাহ

মুরতুজা হাসান:[১] ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দা'ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন বিভাগের জৈষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্ল্যাহ।

[২] সোমবার (০৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নিজ বিভাগে সভাপতির কক্ষে এই দায়িত্ব গ্রহণ করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুঃ আতাউর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশ সূত্রে, বিভাগের সভাপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ানের ০৭ মার্চ মেয়াদ শেষ হয়। উক্ত বিভাগের পরবর্তী সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. মােহাম্মদ অলী উল্যাহ-কে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির সংশােধিত ১০ (১) ধারা মােতাবেক ০৮/০৩/২০২১ তারিখ থেকে পরবর্তী ০৩ (তিন) বছরের জন্য দা'ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

[৩] সোমবার দায়িত্ব গ্রহণ শেষে অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্ল্যাহ বলেন, "আমি এমন একটি বিভাগের সভাপতির দায়িত্ব নিলাম যেটি এই বিশ্ববিদ্যালয়ের মিশন ও ভিশন। সেই মিশন ও ভিশনকে লালন করে এই বিভাগ। সেই হিসেবে আমি মনে করি যে, আমার উপর অনেক বড় দায়িত্ব বর্তায়।

[৪] তিনি আরও বলেন, আশা করছি এই বিভাগকে আন্তর্জাতিক বিশ্বে পরিচিত করানো এবং এই বিভাগকে তার মিশন ও ভিশনে পৌচ্ছানোর লক্ষ্যে আমি ও আমার সহকর্মীবৃন্দ এবং শিক্ষার্থীদের কে নিয়ে শিক্ষা ও গবেষণা কাজের অগ্রগতি কে আরও তরান্বিত করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে চেষ্টা করবো।"

[৫] প্রসঙ্গত, অধ্যাপক অলী উল্যাহ এর আগে দুইবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং লালন শাহ হলের প্রভোস্টের দায়িত্ব পালন করেছেন।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়