শিরোনাম
◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি ◈ ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্য বৈঠক, নিরাপত্তা ও পুলিশ সংস্কারে সহযোগিতার আলোচনা ◈ জোর করে শক দিতে বাধ্য করা হতো: অনলাইন প্রতারণার আখড়া কম্বোডিয়ায় নির্যাতনের শিকার কর্মীদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট ◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২১, ১১:১০ দুপুর
আপডেট : ০৭ মার্চ, ২০২১, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১২ এপ্রিল শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ ও মে মাসে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা

মাহিন সরকার: [২] শ্রীলঙ্কার দ্বীপরাষ্ট্রে বাংলাদেশ খেলবে টেস্ট চ্যাম্পিয়নশিপের স্থগিত হওয়া দুই টেস্ট।

[৩] রোববার ৭ মার্চ গণমাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, শ্রীলঙ্কায় একই ভেন্যুতে দুইটি টেস্ট ম্যাচ হবে। বাংলাদেশ দল কলম্বোতে থাকবে। প্রাথমিকভাবে ৬-৭ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, অন্যান্য প্রটোকল যে সব আছে এসবরে মধ্যেই বাংলাদেশ দল থাকবে।

[৪] ভেন্যুর নাম ঘোষণা না করলেও জানা গেছে, গলে হতে পারে দুই টেস্ট। শ্রীলঙ্কায় পৌঁছে কোয়ারেন্টাইন পর্ব শেষে বাংলাদেশ প্রস্তুতির জন্য পর্যাপ্ত সুযোগ পাবে। অনুশীলনের পাশাপাশি নিজেদের মধ্যে দুইদিনের ম্যাচও খেলবে। এরপর ম্যাচ খেলতে নামবে। সূত্রের খবর, ২২ এপ্রিল মাঠে গড়াতে পারে প্রথম টেস্ট, দ্বিতীয় টেস্ট ৩০ এপ্রিল থেকে। সূচি নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিশ্চিত করে কিছু বলেনি। তার ভাষ্য, যেহেতু এটা ওদের হোম সিরিজ। ওরাই সূচি প্রকাশ করবে। আমরা এটা করতে পারি না।

[৫] এদিকে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের তিন ওয়ানডে খেলতে ২০ মে মাসে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। বাংলাদেশ ক্রিকেট দল সফর করে আসার পর ১৫-২০ দিনের ফাঁকা সময় পাবে বলে ধারণা দিয়েছেন নিজাম উদ্দিন। আগামী ঈদ-উল-ফিতরের পরপরই সিরিজটি অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়