শিরোনাম
◈ ২৫ অক্টোবর রিয়াদে ফ্লাইট চালু করছে বিমান ◈ ‘বিসমিল্লাহ’ স্লোগানে মুখর ফ্রান্সের রাজপথ, কারণ কী? ◈ অনলাইনে রেজিস্ট্রেশন, অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলত যেসব আয়োজন ◈ যে জটিল রোগে আক্রান্ত রোগীদের লাখ টাকা অনুদান দেবে সরকার ◈ টানা ছুটিতে জমজমাট কক্সবাজার, পর্যটকদের উপচেপড়া ভিড় ◈ কুমিল্লার লাকসামে কর্ণফুলী এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত, আপলাইনে ট্রেন চলাচল বন্ধ ◈ সব ধর্মের মানুষের সমান নাগরিক অধিকার নিশ্চিত করতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির ◈ যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে পাকিস্তান ও কাতারের নতুন মধ্যস্থতা প্রস্তাব ◈ সন্ধ‌্যায় বাংলা‌দেশ-আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, ফাইনালে যেতে টাইগার‌দের সামনে কঠিন সমীকরণ ◈ ৫০ হাজার রুপি পুরস্কার ঘোষণার পর সেই নারী কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২১, ০৮:৫৫ সকাল
আপডেট : ০৭ মার্চ, ২০২১, ০৮:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন বৈদ্যুতিক মোটর উৎপাদনে টার্নটাইডে বিনিয়োগ করলেন বিল গেটস

রাশিদ রিয়াজ : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় টার্নটাইড টেকনোলজি এমন এক বৈদ্যুতিক মোটর তৈরি করতে যাচ্ছে যাতে চুম্বকের ঘুর্ণায়ন শক্তি হবে সেকেন্ডে ২০ হাজার বার। এধরনের মোটর বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করলে তা বিদ্যুৎ খরচের ক্ষেত্রে ৩০ শতাংশ সাশ্রয়ী হবে। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ছাড়াও আয়রন ম্যান অভিনেতা রবার্ট ডাওনি জুনিয়র ও আইফোনের সহ-নির্মাতা টনি ফাদেল এ প্রকল্পে বিনিয়োগ করছেন। কোম্পানিটি ইতোমধ্যে ৮০ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে। টার্নটাইডের চিফ এক্সিকিউটিভ অফিসার রায়ান মরিস বলেছেন মোটরটির ডিজাইন ১৮৩৮ সালের হলেও তা আরো দক্ষ করে তুলতে কম্পিউটার চিপস ব্যবহার করা হয়েছে।

নতুন যে মোটর তৈরি করতে যাচ্ছে কোম্পানিটি তা তাকে ধাতব আবৃত একটি সফটওয়্যার বলা যায়। এজন্যে যুক্তরাষ্ট্রের বাইরে থেকে প্রযুক্তিগত সহায়তা নিতে হচ্ছে। এক সাক্ষাতকারে হলিউড তারকা রবার্ট ডাওনি জুনিয়র বলেছেন কিভাবে ১৯ শতকের এক প্রযুক্তিতে সফটওয়্যার ব্যবহার করে তা আধুনিক ও কার্যকর করে তোলা যায় তার সমন্বিত প্রচেষ্টাই এধরনের প্রকল্প নিতে সাহায্য করেছে। ক্যালিফোর্নিয়ার কোম্পানিটি বড় বড় ভবনের ভেন্টিলেশন ব্যবস্থায় পুরাতন বৈদ্যুতিক মোটরগুলো প্রতিস্থাপন করছে। এবছরে কোম্পানিটি এধরনের ৫০ হাজার মোটর প্রতিস্থাপন করবে। ইতোমধ্যে ৫ হাজার মোটর সরিয়ে নেওয়া হয়েছে।

বিল গেটস বলেন এধরনের নতুন বৈদ্যুতিক মোটর আগের গুলোর চেয়ে সক্ষমতা বেশি ও গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস করে যা জলবায়ু পরিবর্তনের মধ্যে দিয়ে বিশ^মানবতার জন্যে এক বড় হুমকির সৃষ্টি করেছে। কোভিড মহামারীর চেয়ে ভবিষ্যতে এধরনে পরিবেশ দূষণে মৃতের সংখ্যা যে আরো অনেক বেশি হবে বিল গেটস সে সম্পর্কে বারবার সতর্ক করে আসছেন।

  • সর্বশেষ