শিরোনাম
◈ কাবুলে পা‌কিস্তা‌নের বিমান হামলা, বিশ্ববাসীর কাছে ক্রিকেটার গজানফরের আবেগঘন বার্তা ◈ যুদ্ধ পরিস্থিতির প্রভাব, ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল ◈ ঈদযাত্রায় মহাখালীতে বাস সংকট, টিকিট না পেয়ে যাত্রীদের ভোগান্তি ◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২১, ০৪:০১ সকাল
আপডেট : ০৭ মার্চ, ২০২১, ০৪:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে কম দামে মিলছে ব্র্যান্ডের মোটরসাইকেল (ভিডিও)

ডেস্ক রিপোর্ট: দ্রুত গতির বাহন হিসেবে সবসময়ই জনপ্রিয়তার তুঙ্গে মোটরসাইকেল। শখ মেটাতে আর নতুনত্বের স্বাদ পেতে অনেকেই আগ্রহী পুরনো বাইকের হাটে। এতে কম টাকায় সহজেই বিভিন্ন ব্র্যান্ড পাল্টাতে পারেন ক্রেতা-বিক্রেতা উভয়ই।

আমদানি করা বিভিন্ন ব্র্যান্ডের আকর্ষণীয় মডেলের মোটরবাইক। যানজটের শহরে যাতায়াতের সুবিধাজনক মাধ্যম হিসেবে তো বটেই, তরুণ প্রজন্মের কাছে শখ ও হাল ফ্যাশনের পণ্যে পরিণত হয়েছে এই হালকা যান।

চাহিদা পূরণে ক্রেতারা নতুন বাইকের শোরুমে যেমন ভিড় করেন, তেমনি সাধ্য না থাকলে অনেকেই যান পুরনো বাইক হাটে। রাজধানীর বিভিন্ন এলাকা বা শোরুমেও বিক্রি করা হয় বিভিন্ন ব্র্যান্ডের এসব পুরনো বাইক।

শুধু নতুন ক্রেতা নন, কেউ আসেন পুরনো বাইক পাল্টাতেও। নিজেরটা বিক্রি করে নিয়ে যান অন্য ব্র্যান্ডের।

এক্ষেত্রে বাইক হাট কর্তৃপক্ষ জানায়, ক্রেতার স্বার্থ অক্ষুণ্ন রাখতে পণ্যের গুণগতমান ও বিক্রেতার সব ধরনের তথ্য যাচাই করা হয় বিক্রির আগেই।

মিরপুর বাইক হাট কর্তৃপক্ষ শাহীন বলেন, 'বাইক হাট থেকে বাইক কিনার সুবিধা হচ্ছে। বাইক হাটে বর্ডার ক্রস এবং চোরাই কোনো গাড়ি উঠানো হয় না। বাইক হাটে বাইক উঠানোর আগে আমরা আগে সব কাগজপত্র চেক করে নিই।'

পুরনো মোটর বাইকের এসব হাটে ৯০ দশকের ৫০ সিসি থেকে শুরু করে অত্যাধুনিক ১৫০ সিসির বিভিন্ন ব্র্যান্ডের বাইক বিক্রি হয় ৪ লাখ টাকা পর্যন্ত দামে। সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়