শিরোনাম
◈ ইরানে ধ্বংসাত্মক অভিযান এখনও ‘শুরুই’ হয়নি: ট্রাম্প ◈ ‘অকটেন সংকট ‘মোটরসাইকেল চালকদের তৈরি’—ডিজেলে ঘাটতি নেই’ ◈ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, চুয়াডাঙ্গায় রাস্তায় গলছে পিচ ◈ বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি: সংকটের পেছনের কারণ, বাস্তবতা ও সামনে কী হতে পারে ◈ মাটি চাপা দেয়া হলো বঙ্গোপসাগরে ধরা পড়া ২০ মণ ওজনের সেই খটক মাছটি (ভিডিও) ◈ সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি আরেকটি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে ◈ যুদ্ধ থামিয়ে ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করা উচিত: জাভেদ জারিফ ◈ আমির হামজার যে মন্তব্যে নারী এমপিদের নিয়ে সমালোচনার ঝড়, দেখুন ভিডিওতে ◈ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনা‌লে আজ বাংলা‌দেশ ও ভারত মু‌খ্মেু‌খি ◈ ট্রাম্প‌কে চ‌্যা‌লেঞ্জ জানা‌তে উপসাগরীয় দেশগু‌লোর আট সেতু উ‌ড়ি‌য়ে দে‌বে ইরান

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ০৭:০২ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিরোজপুরের মঠবাড়িয়ায় কালী মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

জুলফিকার আমীন:[২] মঠবাড়িয়ায় কলাই ক্ষেতে ছাগল ঢুকে ফসল খাওয়াকে কেন্দ্র করে মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জগদীস নামে একব্যক্তি মন্দিরের পক্ষে কবির ও নাছির এর বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন।

[৩] পুলিশ কবির (৩৫) ও নাছির (৩০) কে শুক্রবার দুপুরে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার বিকেলেই আদালতে সোপার্দ করা হয়। কবির উপজেলার দক্ষিণ সোনাখালী কুদ্দুস হাওলাদারের ছেলে ও নাছির মধ্যে সোনাখালী গ্রামের ফজলুল হক হাওলাদারের ছেলে।

[৪] স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ সোনাখালী নীলকান্ত মিস্ত্রি সাথে প্রতিবেশী কুদ্দুস হাওলাদারের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো।

[৫] গত বৃহস্পতিবার নীলকান্ত মিস্ত্রিও ছাগল কুদ্দুসের কলাই ক্ষেতে ঢুকে ফসল খেলে তুমুল বাক বিতান্ড শুরু হয়। শুক্রবার সকালে নীলকান্ত মিস্ত্রি বাড়ির প্রতিমা ভাংচুর করে।মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত দুজনকে শুক্রবার বিকেলে আদালতে সোপার্দ করা হয়েছে। সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়