শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ০৫:৩৬ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ০৫:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোমালিয়ায় আত্মঘাতী গাড়িবোমা হামলায় হত ২০

রাশিদুল ইসলাম : [২] সোমালিয়ার রাজধানী মোগাদিসুর বন্দরের কাছে একটি রেস্তোরাঁয় শুক্রবার আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ২০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। আল-জাজিরা

[৩] বিস্ফোরণের পরপরই আশপাশ ধোঁয়ায় ঢেকে যায় এবং গোলাগুলি শুরু হয়। স্থানীয় বাসিন্দা আহমেদ আবদুললাহি বলেন, লুল ইয়েমেনি রেস্তোরাঁয় একটি গাড়ি বিস্ফোরিত হয়েছে।

[৪] সোমালিয়ার সরকারি রেডিও জানিয়েছে, সেখানে একটি স্থাপনা ধ্বংস হয়ে গেছে। পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।

[৫] সোমালিয়ার সরকার ব্যবস্থা উৎখাত করে শাসন প্রতিষ্ঠায় আল শাবাব সোমালিয়া এবং এর আশপাশে বেশ কয়েকটি দেশে প্রায়ই এ ধরনের গাড়ি বোমা হামলা চালায়। শুক্রবারের হামলাও তারা চালিয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়