শিরোনাম
◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২১, ০২:০৯ রাত
আপডেট : ০৫ মার্চ, ২০২১, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার না হলেও আগামীবার ‘আরও বড় ও সরবভাবে’ অনুষ্ঠিত হবে জয় বাংলা কনসার্ট: রাদওয়ান সিদ্দিক ববি

মনিরুল ইসলাম: [২] কোভিড-১৯ মহামারীর কারণে এবার জয় বাংলা কনসার্ট হচ্ছে না তবে আগামী বছর ‘আরও বড় ও সরবভাবে’ এ কনসার্ট হবে বলে আশা ব্যক্ত করেছেন বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান সিদ্দিক ববি।

[৩] রাদওয়ান তার ফেইসবুক পেইজে লিখেছেন, এবার কনসার্ট হবে না, তবে আমরা আশা করছি ২০২২ সালে আবার ফিরে আসব যে কোনো সময়ের চেয়ে বড় পরিসরে এবং আরও সরবভাবে।

[৪] আওয়ামী লীগের গবেষণা উইং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রতিষ্ঠান ইয়াং বাংলার তত্ত্বাবধানে ‘জয় বাংলা কনসার্ট’ হয়ে আসছে। তিনি সিআরআইয়ের ট্রাস্টি।

[৫] উল্লেখ্য , ২০১৫ সাল থেকে প্রতিবছর বঙ্গবন্ধুর সাতই মার্চের ঐতিহাসিক ভাষণের দিনে ঢাকার আর্মি স্টেডিয়ামে এই কনসার্ট হয়ে আসছিলো। একাত্তরের যুদ্ধদিনের অনুপ্রেরণা যোগানো গানগুলো এ কনসার্টে পরিবেশন করা হয়। কোভিড-১৯ মহামারির কারণে এবারের কনসার্ট হবে না বলে সম্প্রতি ইয়াং বাংলার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়