শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৪৪ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওয়াশিংটন উস্কানি সৃষ্টি করলেও তেহরান উত্তেজনা বৃদ্ধিতে কোনো স্বার্থ খুঁজে পায় না : রাভানচি

রাশিদুল ইসলাম : [২] জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়াতে চায় না।আল-জাযিরার এক প্রশ্নের জবাবে বলেন, ইরান প্রমাণ করেছে যে, উত্তেজনা বৃদ্ধিতে তার কোনো আগ্রহ নেই। এমনকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামলে যখন ওয়াশিংটন ব্যাপকভাবে উত্তেজনা সৃষ্টি ও উসকানিমূলক পদক্ষেপ নিতে শুরু করে তখনও তেহরান উত্তেজনা এড়িয়ে চলেছে। প্রেসটিভি

[৩] রাভানচি বলেন, ইরানের সঙ্গে পারমানবিক সমঝোতা চুক্তি থেকে অন্য পক্ষগুলো যখন তাদের প্রতিশ্রুতি থেকে পুরোপুরি সরে গেছে তখন পাল্টা ব্যবস্থা হিসেবে তেহরান তার প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিমাণ কমিয়েছে মাত্র।

[৪] জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত বলেন, তিন ইউরোপীয় দেশ তেহরানকে যুক্তরাষ্ট্রের ওই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ায় যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে দেবে বললেও ইরান এক বছর অপেক্ষা করে। কোনো লাভ হয়নি।

[৫] এদিকে ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের মুখপাত্র আবুলফজল আমুয়ি বলেছেন, মার্কিন সরকার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে ইরানের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর উচিত পরমাণু সমঝোতায় নিজেদের দেয়া প্রতিশ্রুতি পূরণ করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়