শিরোনাম
◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:১৩ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ইমরান খানের অনুরোধে মুসলিমদের মৃতদেহ আগুনে পোড়ানো বন্ধ করলো শ্রীলঙ্কা

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] দেশটির স্বাস্থ্যমন্ত্রী পবিত্রা ওয়ান্নিয়ারাচ্চি এই নিষেধাজ্ঞা জারির কোনো কারণ উল্লেখ করেননি। তবে সরকারী সূত্রে জানা গেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক সফরে শ্রীলংকার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসের কাছে মুসলিম মৃতদেহ আগুনে পোড়ানো বন্ধের অনুরোধ করেছিলেন। ডেইলি সাবাহ

[৩] এই সিদ্ধান্তের জন্য শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে টুইটারে ধন্যবাদ জানিয়েছেন ইমরান খান।

[৪] করোনা মহামারির প্রাদুর্ভাবের পর শ্রীলঙ্কা সরকার কোভিডে মারা যাওয়া মানুষের মৃতদেহ আগুনে পোড়ানোকে বাধ্যতামূলক করে আইন পাস করে। কারণ হিসেবে বলা হয়েছিলো, দাফন করা মৃতদেহ ভাইরাস ছড়াতে পারে।

[৫] তবে এই আইনটি পাসের পর পরই ব্যাপক বিক্ষোভ হয়েছে শ্রীলঙ্কায়। বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম-অমুসলিম সবাই এই আইনের প্রতিবাদ জানায়। এমনকি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও এটিকে ধর্মীয় অধিকার লঙ্ঘনের শামিল বলে তা বন্ধের আহ্বান জানিয়েছিলো। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়