শিরোনাম
◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০১:০৫ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা টিকা নিয়ে সম্পুর্ণ সুস্থ আছি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

শেখ সেকেন্দার আলী: [২] দেশটির প্রধানমন্ত্রী তান সেরি মুহিউদ্দিন ইয়াসিন তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন, তিনি সুস্থ আছেন এবং জ্বর বা অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়াতে ভুগছেন না।

[৩] প্রধানমন্ত্রী ফেসবুকে আপলোড করা একটি ভিডিওর মাধ্যমে আত্মবিশ্বাসও প্রকাশ করেছেন যে প্রাপ্ত ভ্যাকসিনটি নিরাপদ ও কার্যকর ছিল। "আলহামদুলিল্লাহ, তিনদিন হলো আমি করোনা ভ্যাকসিন নিয়ে, সবকিছু ঠিকঠাক আছি।

[৪] "আমি বিশ্বাস করি এটি একটি নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, আমি কেমন আছি? আলহামদুলিল্লাহ আমি সুস্থ বোধ করি, কোনও জ্বর ও অস্বাভাবিক লাগে না। যথারীতি খাওয়া-দাওয়া করছি। আমি যে ভ্যাকসিন পেয়েছি তা বেশ ভাল ছিল।

[৫] প্রধানমন্ত্রী আরো বলেন, আমি টিকা নেওয়ার পরেও ফেস মাস্ক ব্যবহার সহ স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) অনুশীলন করছি।

[৬] আপনারা যারা টিকা গ্ৰহন করেছেন এবং করবেন,তারা অবশ্যই মেনে চলবেন।আমি ঘরে মুখোশ পরিনা, তবে সাধারণত বাইরে পরি। সাবান দিয়ে হাত ধোয়া ও শারীরিক কার্যক্রম স্বাভাবিক এবং জনসাধারণের জায়গায় (জনসমাগমে) যাওয়া থেকে বিরত থাকতে হবে। আমাদের অবশ্যই এটি চালিয়ে যেতে হবে। তবেই আমরা সুস্থ থাকতে পারবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়