শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৩৫ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহের তিন মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত

ফিরোজ আহম্মেদ: [২] এসময় আহত হয়েছে আরো তিনজন। শুক্রবার বিকাল ৪টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতবিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে কালীগঞ্জ দমকল বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

[৩] নিহতদের মধ্যে শিমুল বিশ্বাস (৩৩) কোটচাঁদপুর পৌরসভাধীন দুধসর গ্রামের হরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে এবং অপর যুবকের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৪] কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মামুনুর রশিদ জানান, নিহত শিমুল বিশ্বাস মোটরসাইকেল যোগে কালীগঞ্জ থেকে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে পাতবিলা তেলপাম্পের সামনে পৌছালে একটি যাত্রীবাহি বাস ক্রসের সময় বাসের পিছন থেকে একটি মোটরসাইকেল অভারটেকিং করতে যায়। ফলে দুই মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

[৫] এসময় পেছন থেকে আসা আরো একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে শিমুল মারা যায়। এসময় আহত হয় আরো চার মোটরসাইকেল আরোহী। তাদেরকে প্রথমে কালীগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। এরমধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়। সেখানে পৌছানোর পর একজন মারা যায়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়