শিরোনাম
◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৯ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাবার দ্বিতীয় বিয়ের খবরে মেয়ের আত্মহত্যা

নুরনবী সরকার: [২] লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বাবা দ্বিতীয় বিয়ে করায় অভিমান করে শরীরে কেরোসিন ঢেলে মেয়ে মরিয়ম বেগম (২৩) নামে এক নারী আত্মহত্যা করেছেন।

[৩] শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে মরিয়মের মৃত্যু হয়।

[৪] এর আগে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) পাটগ্রাম পৌরসভার বাস টার্মিনাল এলাকায় বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।

[৫] নিহত মরিয়ম ওই এলাকার জহুরুল ইসলামের মেয়ে এবং হাতীবান্ধা উপজেলার ভোটমারী গ্রামের শামীম মিয়ার স্ত্রী।

[৬] স্থানীয়রা জানান, প্রথম স্ত্রী থাকার পরেও দ্বিতীয় বিয়ে করেন জহুরুল ইসলাম। এ কারণে অভিমান করে প্রথম স্ত্রী বাড়ি থেকে বেড়িয়ে যান। পরে বাবার দ্বিতীয় বিয়ের খবরে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার বাবার বাড়ি চলে আসেন মেয়ে মরিয়ম। দ্বিতীয় বিয়ে নিয়ে বাবা-মেয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বাবার সঙ্গে অভিমান করে ঘরে ঢুকে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন মরিয়ম।

[৭] বুঝতে পেরে মেয়েকে বাঁচাতে গিয়ে দগ্ধ হন বাবাও। এ সময় দগ্ধ বাবা-মেয়েকে উদ্ধার করে প্রতিবেশীরা প্রথমে পাটগ্রাম ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরিস্থিতির অবনতি হলে রাতেই আশঙ্কাজনক অবস্থায় মরিয়মকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

[৮] পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত জানান, বাবা-মেয়ে দু’জনেই দগ্ধ হয়েছেন। মেয়েটির শরীরের অধিকাংশই পুড়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ