শিরোনাম
◈ ‘একসঙ্গে দিতে পারছি না’, নতুন পে স্কেল নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ ইমরান খা‌নের যত্ন নিন, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আবার চিঠি গাভাস্কার, কপিল দেব সহ ২১ সা‌বেক অধিনায়কের ◈ বেনাপোলে বিদ্যুৎ বিভ্রাটে মারা গেল ১৫ কোটি টাকার পাবদা মাছ! ◈ ইং‌লিশ লি‌গে ম্যানচেস্টার সিটির নাটকীয় জয় ◈ বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে মার্কিন বিনিয়োগের আহ্বান মন্ত্রীর ◈ স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি ◈ দীনেশ ত্রিবেদীর সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক, বাণিজ্য বাধা দূর করার উদ্যোগ ◈ নুসরাত হত্যা মামলা: সিরাজসহ ২ জনের ফাঁসি বহাল, ৪ জনের যাবজ্জীবন ◈ বার্সেলোনার বড় জয়, এল‌চে‌কে গোল বন‌্যায় ভাসা‌লো ◈ যে কারণে বিএনপি মিডিয়া সেল থেকে অব্যাহতি দিল তানিম সুফিয়ানীকে

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৯ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

জাকির হোসেন:[২] সাংবাদিক বোরহান উদ্দিন মুজ্জাকির হত্যা ও ঠাকুরগাঁওয়ের সাংবাদিক শাকিলের পরিবারের উপর রক্তক্ষয়ী হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে।শুক্রবার (২৬ফেব্রুয়ারি ) সকালে পীরগঞ্জের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সমাজের আয়োজনে শহরের পূর্ব চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

[৩] মানববন্ধনে প্রেস ক্লাব পীরগঞ্জ,  অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন,বৃহত্তর উপজেলা প্রেস ক্লাব,রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন,পীরগঞ্জ উপজেলা প্রেস ক্লাব,পীরগঞ্জ রিপোর্টাস ইউনিটি, বৌরচুনা পল্লী প্রেস ক্লাব,পৌর প্রেস ক্লাবের সংগঠনের কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা অংশ নেয়।

[৪] এসময় বক্তরা বলেন, নোয়াখালী কোম্পানীগঞ্জের সাংবাদিক বোরহানউদ্দিন মুজ্জাককীরকে প্রকাস্যে হত্যা ও ঠাকুরগাঁওয়ের সাংবাদিক শাকিল আহমেদের পরিবারকে যেভাবে রামদা দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে, এটা দেখে বুঝা যায় বিষয়টি পরিকল্পিত। আমরা অতি দ্রুত এই ঘটনার সাথে জড়িত সকলের গ্রেফতার চাই। যদি পুলিশ গ্রেফতার করমে সক্ষম না হয় তাহলে আগামীতে আরো কঠোর আন্দোলনে নামা হবে বলে হুশিয়ারি দেন বক্তরা। সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ