শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৩৪ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মিরাজের রেকর্ডে ভাগ বসালেন অক্ষর

স্পোর্টস ডেস্ক :[২]আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে দিবারাত্রির টেস্টে সফরকারী ইংল্যান্ডকে মাত্র ২ দিনেই হারিয়েছে ভারত। আর এই ম্যাচে ইংলিশদের ধ্বংস করে দিয়েছেন স্পিনার অক্ষর প্যাটেল। সেই সাথে ঐতিহাসিক এই ম্যাচে টাইগার ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের সাথে ভাগ বসান তিনি।

[৩]চার ম্যাচ সিরিজের তৃতীয় এই টেস্টের দ্বিতীয় ইনিংসে ইংলিশ বেন ফোকসকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান অক্ষর। এতে রেকর্ড গড়েন তিনি। ১৯৯০ সালের পর দ্বিতীয় বোলার হিসেবে ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে তিনবার ৫-এর অধিক উইকেট শিকার করেছে। তবে তার আগে রেকর্ড ছিল বাংলাদেশের মেহেদী মিরাজের।

[৪]চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচে অভিষেক হয় অক্ষরের। আর অভিষেক ম্যাচেই দুই ইনিংসে নেন ২ ও ৫ উইকেট। এরপর নিজের ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে নেন ৬ উইকেট ও দ্বিতীয় ইনিংসে নেন ৫ উইকেট।

[৫]এর আগে এই ইংল্যান্ডের বিপক্ষেই এমন রেকর্ড গড়েন মিরাজ। ২০১৬ সালে মিরাজ ক্যারিয়ারের প্রথম দুই টেস্ট মিলে মোট ১৯ উইকেট নেন। প্রথম দুই টেস্টের চার ইনিংসে তিনবার ৫ বা তার অধিক উইকেট নিয়েছিলেন।
- ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়