শিরোনাম
◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে? ◈ অন্তর্বর্তী অধ্যায়ের অবসান, দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ ◈ নতুন সরকারের পর ড. ইউনূসের গন্তব্য কোথায়—বঙ্গভবন নাকি প্যারিস? ◈ প্রথমবার এমপি হয়েই তারেক রহমানের মন্ত্রিসভায় স্থান পেলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ◈ অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবুয়ে ◈ তিনবারের সংসদ সদস্য এ্যানি প্রথমবারের মতো মন্ত্রী হিসেবে শপথ নিলেন

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৩১ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিভোর্স না হলে বাইডেনের দেখাই পেতাম না বললেন জিল

রাশিদুল ইসলাম : [২] মার্কিন ফার্স্টলেডি জিল বাইডেন তার আগের স্বামীর সঙ্গে ডিভোর্স না হলে জো বাইডেনের সঙ্গে সাক্ষাত করতেন না বলে জানিয়েছেন। কেলি ক্লার্কসন শো’র জন্যে হোয়াইট হাউসে দেওয়া সাক্ষাতকারে জিল তার ব্যক্তিগত অনেক বিষয়ে খোলামেলা কথা বলেন। এও জানান ডিভোর্সের আগেই তিনি বাইডেনকে দেখতে পেয়েছিলেন। ডেইলি মেইল

[৩] ৬৯ বছর বয়সী মার্কিন ফার্স্ট লেডি তার প্রথম সাক্ষাতকারে বলেন বাইডেনের সঙ্গে আমার সম্পর্কের ভিত্তি হচ্ছে এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ নেয়া। ১৯৭৫ সালে প্রথম স্বামী বিল স্টিভেনসনকে তালাক দেন জিল। আর সেটিকে এখন আশীর্বাদ বলতে কুণ্ঠা বোধ না করে জানান, প্রথম বিয়ে ভেঙ্গে যাওয়ায় ভালই হয়েছিল, আর তা না হলে বাইডেনের দেখা পেতাম না। আজকের মত একটি ভাল পরিবারও পাওয়া হত না আমার।

[৪] কোভিড মহামারী কেটে গেলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সঙ্গে মার্টিনির গ্লাসে চুমুক দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন জিল।

[৫] গত জুনে আমেরিকান আইডল ক্লার্কসন তার সাবেক পার্টনার ব্রান্ডন ব্লাকস্টকের বিরুদ্ধে ডিভোর্সের মামলা করেছেন। তাকে উপদেশ দিতে গিয়ে জিল বাইডেন বলেন, দেখ ক্লার্কসন সম্পর্ক ভাঙ্গা চ্যালেঞ্জ কিন্তু তা কোনো কোনো সময় পরিবর্তনের মধ্যে ভাল হতে পারে। জিল বলেন আমার মা বলতেন, আগামীদিনটি ভাল হওয়া প্রয়োজন। সময়মত সঠিক সিদ্ধান্ত নিতে পারলে তা ভাল হবেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়