শিরোনাম
◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:১১ রাত
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯৯৯ এ ফোন: প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

সুজন কৈরী: [২] জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ এক কলারের ফোনে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুরিশ।

[৩] ৯৯৯ সেলের মিডিয়া কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, বুধবার সকাল সাড়ে ৯টায় শেরপুরের শ্রীবর্দী থানার শিমুল ছড়া থেকে ফোন করে একজন জানান, তার বাড়ীর পাশে এক প্রতিবন্ধী তরুণীকে গ্রামের এক লোক বেশ কিছুদিন ধরে ধর্ষণ করছিলো। বিষয়টি ভয়ে মেয়েটি এতদিন কাউকে জানায়নি। বুধবার অসুস্থ হয়ে পড়লে ব্যাপারটি জানান। ৯৯৯ তাৎক্ষণিক কলারের সাথে শ্রীবর্দী থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। খবর পেয়ে থানার একটি দল ঘটনাস্থলে যায়।

[৪] পরে থানার এসআই শফিক ৯৯৯ কে ফোনে জানান, তারা ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসা ও ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়েছেন। আর একই গ্রাম থেকে অভিযুক্ত বেলালকে (৩২) আটক করে থানায় নিয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়